চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের আইপিএলে প্রতিপক্ষ জাহানারা-সালমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের আইপিএলে জাহানারা আলম ও সালমা খাতুনের অংশ নেয়া নিশ্চিত হয়েছে আগেই। এবার চূড়ান্ত হয়ে গেল দলও। রোববার টুর্নামেন্টের সূচি ও তিন দলের স্কোয়াড চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নভেম্বরের ৪ থেকে ৯, সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া টি-টুয়েন্টি আসরে জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে। আগেরবারও তিনি দলটিতে প্রতিনিধিত্ব করেছিলেন। বল হাতে দারুণ করেছিলেন।

জাহানারার দলের নেতৃত্বে থাকবেন ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ।

প্রথমবার ওমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জে ডাক পাওয়া বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খেলবেন ট্রায়ালব্লেজার্সের হয়ে। ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা দেবেন দলটির নেতৃত্ব।

আসরের অপর দল সুপারনোভাস। ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক হারমানপ্রীত কৌর থাকছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটির নেতৃত্বে।

দুই টাইগ্রেস তারকা যেন নিজেদের প্রস্তুত করে আইপিএলে যেতে পারেন সে ব্যবস্থা করেছে বিসিবি। জাহানারা ও সালমা বিসিবির কোচ মাহবুব আলমের অধীনে মিরপুরে অনুশীলনের সুযোগ পাচ্ছেন।

Reneta

কোচের অধীনে শনিবার অনুশীলন শুরু করেছেন জাহানারা। সালমা এতদিন অনুশীলন চালিয়ে গেছেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। রোববার ঢাকায় এসেছেন এ অফস্পিনিং অলরাউন্ডার।

বিসিবির ওমেনস উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘সালমা মঙ্গলবার মিরপুরে জাহানারার সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। আগামীকাল সূচিতে অনুশীলন নেই। বিদেশ যাত্রার আগে আগামী ১৪ ও ১৯ অক্টোবর দুই দফা কোভিড-১৯ টেস্ট হবে তাদের।’

জাহানারা ও সালমা মরুর দেশে রওনা হবেন ২১ অক্টোবর। তার আগে কিছুদিন বড় মঞ্চে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবেন মিরপুরে।

৪ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আসরের উদ্বোধনী ম্যাচে জাহানারার ভেলোসিটির প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস। পরদিনই সালমা ও জাহানারার দল মুখোমুখি হবে ২২ গজের লড়াইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহানারামেয়েদের আইপিএল-২০২০লিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT