ক্রিকেট

মেয়াদ বাড়ল আর্জেন্টিনা কোচের

মেয়াদ বাড়ল আর্জেন্টিনা কোচের

কোপা আমেরিকায় দল ভালো না করলেও চাকরির মেয়াদ বাড়ল আর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলানির। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব পর্যন্ত মেসি-আগুয়েরোদের সঙ্গে থাকবেন তিনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, কোপা আমেরিকায় যার অধীনে আর্জেন্টিনা তৃতীয় স্থান লাভ করেছে, সেই স্কোলানির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

‘পরের বছর থেকে শুরু হতে যাওয়া ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব পর্যন্ত স্কোলানির সঙ্গে চুক্তি বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে এএফএ।’

রাশিয়া বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর হেড কোচের পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন কোচ হোর্হে সাম্পাওলি। তারপর থেকেই আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন স্কোলানি।

আর্জেন্টিনার পরের ম্যাচ ৫ সেপ্টেম্বর। লস এঞ্জেলসে সেই ম্যাচে প্রতিপক্ষ চিলি। ওই ম্যাচের পাঁচদিন পর আরেকটি প্রীতি ম্যাচে তারা খেলবে মেক্সিকোর বিপক্ষে।

বিষয়:আর্জেন্টিনা ফুটবল দল স্কোলানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…