প্রবাস সংবাদ

মেয়রপ্রার্থী এরিক এডামসকে তিন বাংলাদেশি সংগঠনের সমর্থন

বাংলাদেশি সমর্থকদের সমাবেশে উপস্থিত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাবেশে উপস্থিত বাংলাদেশি সমর্থকদের একটি ছবি, যেখানে তারা একটি ব্যানার সামনে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২২জুন নিউইয়র্ক সিটি করপোরেশন নির্বাচনে শক্তিশালী মেয়র প্রার্থী এরিক এডামসকে সমর্থন দিয়েছে মুলধারার তিনটি সংগঠন। সংগঠনগুলোর নেতৃত্বে আছেন বাংলাদেশি ডেমোক্রেটরা।

সোমবার জ্যাকসন হাইটসে বেলা ১টায় এই নির্বাচনী সভার আয়োজন করে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, নিউ আমেরিকান উইমেন ফোরাম, নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম এন ওয়াই। এ সময় বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অন্য কমিউনিটির সাধারণ ভোটাররাও।

বাংলাদেশ কমিউনিটির মানুষের ভালবাসায় সিক্ত হয়ে মেয়র প্রার্থী এরিক এডামস বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি বাংলাদেশি আমেরিকানদের পাশে থাকবেন। তিনি এই কমিউনিটির মানুষের দাবি দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমাদের প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে একযোগে কাজ করতে হবে।

এ সময় বক্তৃতা করেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলম, ভাইস প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, নিউ আমেরিকান উইমেন ফোরামের প্রেসিডেন্ট রুবাইয়া রহমান, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলমসহ অন্যরা।

তাছাড়া মঙ্গলবার সন্ধ্যায় সিটি কম্পট্রোলার প্রার্থী ডেভিড এপরিনের সঙ্গে বাংলাদেশ কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকার স্বাদ রেস্টুরেন্টে। উপস্থিত ছিলেন প্রবীণ ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, শাহ নেওয়াজ, এটর্নি মঈন চৌধুরী, সিটি কাউন্সিলম্যান প্রার্থী সাবুল উদ্দিন, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিবসহ অন্যরা।

বিষয়:মেয়র মেয়র প্রার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…