বিনোদন

মৌসুমীর বাসায় তারার মেলা

মৌসুমীর বাসায় তারার মেলা

মৌসুমীর মুখে কেক তুলে দেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পরিচালক সোহানুর রহমান সোহান

চলচ্চিত্রে চিত্রনায়িকা মৌসুমীর দুই যুগ পূর্তি হলো। ১৯৯৩ সালের ২৫ মার্চ পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি মুক্তি পায়। ওই দিন ছিল ঈদ। এই ছবির মধ্য দিয়ে সেদিন প্রয়াত সালমান শাহ আর মৌসুমীর যাত্রা শুরু হয় চলচ্চিত্র জগতে। এবার ২৬ মার্চ সন্ধ্যায় রাজধানীর উত্তরায় চিত্রনায়িকা মৌসুমী আর ওমর সানি দম্পতির বাসায় ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। সঙ্গে ছিলেন এই দম্পতির পুত্র স্বাধীন আর কন্যা ফাইজা।

মৌসুমীকে শুভেচ্ছা জানাতে আসেন সোহানুর রহমান সোহান, তারকা দম্পতি নাঈম-শাবনাজ, ফেরদৌস, স্ত্রীকে নিয়ে অমিত হাসান, স্ত্রীকে নিয়ে আমিন খান, বাপ্পারাজ, সম্রাট, অরুণা বিশ্বাস, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, আবদুর রহমান, ডি এ তায়েব, প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী কাদের প্রমুখ।

মৌসুমী বলেন, ‘আমার এই বিশেষ দিনে সবাইকে কাছে পেয়ে অনেক খুশি হয়েছি। সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের স্নেহ আর ভালবাসায় আমি ধন্য।’

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছিল আড্ডা, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় আর নানা পরিবেশনা। মৌসুমীকে নিয়ে একটি কবিতা পাঠ করেন গাজী মাজহারুল আনোয়ার।

সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রে দুই যুগ পূর্তির কেক কাটেন মৌসুমী। ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির গান।

মৌসুমী গেয়ে শোনান, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ গান। তাঁকে সঙ্গে কণ্ঠ মেলান ওমর সানী। তদের গান উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।

আমিন খান গেয়েছেন ‘পৃথিবী বদলে গেছে’ গানটি। তার গানের সঙ্গে তবলায় সঙ্গত করেন চিত্রনায়ক নাঈম! আরও গান গেয়েছেন অরুণা বিশ্বাস ও অমিত হাসান।

রাতের খাবারের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

শাবনাজ ও মৌসুমী
সবাইকে সঙ্গে নিয়ে কেক কাটেন মৌসুমী
মৌসুমী আর ওমন সানির গান মুগ্ধ করেছে সবাইকে
সবাই এসেছেন মৌসুমীকে শুভেচ্ছা জানাতে

ছবি : সংগৃহীত

বিষয়:মৌসুমী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…