চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসাথে তিনটি ছবিতে ওমর সানি ও মৌসুমী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
বিনোদন
A A
ওমর সানি ও মৌসুমী

ওমর সানি ও মৌসুমী

চলচ্চিত্রের তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী জুটির প্রথম ছবি ‘দোলা’। দিলীপ বিশ্বাস পরিচালিত ছবিটি মুক্তি পায় ১৯৯৪ সালে। এরপর তারা অসংখ্য ছবিতে জুটি হয়েছেন। কিন্তু একসঙ্গে তিনটি ছবিতে সাইন করার ঘটনা নাকি কখনো ঘটেনি। এমনটাই জানালেন ওমর সানি। তিনি জানান ‘মামলা হামলা ঝামেলা’, ‘কেউ কথা রাখে না’, ‘আমি নেতা হব’ ছবিতে কাজ করবেন তারা। ছবিগুলো পরিচালনা করবেন উত্তম আকাশ। আর তিনটি ছবির মূল নায়ক শাকিব খান।

ওমর সানি বলেন, ‘এর মধ্যে আমরা “আমি নেতা হব” ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। বাকি দুটি ছবিতে কাজ করার ব্যাপারে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। শিগগিরই চুক্তিবদ্ধ হব।’

ছবিগুলো প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান বলেন, ‘আমরা পাঁচটি ছবি নির্মাণ করব। ওমর সানি ও মৌসুমী সবকটি ছবিতে অভিনয় করবেন।’

Banglabid

সেলিম খান আরও জানান, ৯ জুলাই একসঙ্গে এই তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। ‘নিষিদ্ধ’ শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র তৈরি উদ্যোগ নেওয়া প্রসঙ্গে তিনি জানান, তারা অনেক বুঝেশুনে শাকিব খানের সঙ্গে চুক্তি করেছেন। ২৫ জুলাই থেকে ‘আমি নেতা হব’ ছবির শুটিং শুরু করতে চান। তিনি আশা করছেন, এর আগেই সব সমস্যার সমাধান হবে।

শাকিব খান চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন না। আজীবনের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে, আবার কারও মতে চলচ্চিত্রে তিনি ‘অবাঞ্ছিত’, কেউ তার সঙ্গে কাজ করবে না। গত ২৩ জুন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট এ সিদ্ধান্ত নেয়।

শাকিব খান আগেই জানিয়েছেন, চলচ্চিত্র ঐক্যজোটের এ সিদ্ধান্ত তিনি লোকমুখে শুনেছেন। এখনো লিখিতভাবে তাকে কিছু জানানো হয়নি। বললেন, ‘আমার মনে হয় না যে নতুন ছবিতে কাজের কোনো সমস্যা হবে।’

Reneta

আর চলচ্চিত্র ঐক্যজোটের সদস্যসচিব ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানিয়েছেন, শুধু যেসব ছবির কাজ ৫০ ভাগের বেশি শেষ হয়েছে, সেসব ছবির কাজ শেষ করতে পারবেন শাকিব খান। এছাড়া আর কোনো ছবির কাজ করতে পারবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানিমৌসুমী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিকের জন্য মাশরাফীর বোলিং

পরবর্তী

গুলশান হামলার সহযোগী জঙ্গি সোহেলকে জিজ্ঞাসাবাদে ঢাকায় আসছে ভারতীয় তদন্ত সংস্থা

পরবর্তী

গুলশান হামলার সহযোগী জঙ্গি সোহেলকে জিজ্ঞাসাবাদে ঢাকায় আসছে ভারতীয় তদন্ত সংস্থা

মোনাকো থেকে বাকায়েকোকে আনল চেলসি

সর্বশেষ

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT