জনপদ

মেহেরপুরে গুড়ি গুড়ি বৃষ্টিতে বাড়ছে জনদুর্ভোগ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মেহেরপুরের রাস্তাঘাটে জল জমে জনদুর্ভোগ বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে গুড়ি গুড়ি বৃষ্টিতে জল জমে রাস্তাঘাটে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে, যানবাহন চলাচল ব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেহেরপুরে আজ ভোর থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। যার ফলে শীতের পাশাপাশি কর্মজীবী মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।

আবহাওয়া অফিস সূত্রে জানায়, আজ তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। তারপরও রয়েছে শীতের তীব্রতা।

উত্তরের হিমলে হাওয়া সাথে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। সকাল থেকেই চরম দুর্ভোগে সাধারণ মানুষ। বৃষ্টির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে পারছেন না। সবচাইতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকালে কাজের সন্ধানে বের হয়ে অনেকেই কাজ না পেয়ে ফিরে গেছেন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সকাল ১২টা পর্যন্ত ৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

আবহাওয়া অফিস বলছে, এ বৃষ্টি চলতে পারে আগামীকাল পর্যন্ত। এরপর ধীরে ধীরে মেঘ কেটে গেলে আর একটি শৈত প্রবাহের কবলে পড়তে পারে পুরো দেশ।

বিষয়:বৃষ্টি মেহেরপুর শীতের তীব্রতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…