স্পোর্টস

‘মেসি বার্সেলোনার মোনালিসা’

মেসি

ল্যুভর মিউজিয়ামে মোনালিসার চিত্র যেমন, বার্সেলোনায় লিওনেল মেসি তেমন। যার সঙ্গে আর কোন কিছুরই তুলনা হয় না, বিকল্প হয় না। আর্জেন্টাইন অধিনায়ক সম্পর্কে এমনই উপলব্ধি তার সাবেক সতীর্থ থিয়েরি হেনরি অঁরির।

অনেক জল্পনা-কল্পনার পর বার্সেলোনার সঙ্গে আরও চার বছরের চুক্তি করেছেন মেসি। যার ফলে কাতালান জার্সিতে হয়তো ক্যারিয়ার শেষ করার কাছাকাছি পৌঁছাবেন ফুটবল জাদুকর।

মেসি ছাড়া বার্সার অবস্থা কেমন হতো সেটাই বোঝানোর কথা বলেছেন অঁরি। বার্সার জার্সিতে তিন মৌসুম খেলা ফরাসি তারকা বলেছেন, জানতাম মেসির জায়গা অপূরণীয়।

বার্সেলোনায় কি মেসির বদলি সম্ভব? এমন এক প্রশ্নের জবাবে অঁরি একবাক্যে বলেন, আপনি কি মনে করেন ল্যূভরে কখনও মোনালিসা প্রতিস্থাপিত হবে?

বার্সায় তিন মৌসুম খেলে দুটি লা লিগা ও একটি চ্যাস্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছেন অঁরি।

বিষয়:থিয়েরি হেনরি অঁরি লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…