চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি, পিকের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পিএসভিকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গেছে বার্সেলোনা। দলকে জেতাতে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। দ্বিতীয়টি পিকের।

স্পেনের ক্লাবটি আগেই শেষ ষোলোয় পা রেখেছিল। বাকি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কাজটি।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে এগিয়ে যায় বার্সা।

ডেম্বেলের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মেসি।

৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিকে। মেসির ফ্রি কিকে স্পেনের এই ডিফেন্ডার পা ছোঁয়ালে বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

ম্যাচ শেষে পিকে বলেন, এই গোলটি অনুশীলনের ফসল। কিন্তু মেসি বলেন ভিন্ন কথা। বার্সা অধিনায়কের মন্তব্য, ‘ফ্রি-কিকটি বাজেভাবে নেয়া হয়েছিল। ভাগ্য পক্ষে থাকায় গোলটি হয়ে যায়।’ পিএসভির হয়ে ৮২তম মিনিটে একমাত্র গোলটি করেন ফ্রেঙ্কি দে জং।

Reneta

এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বার্সা। গত সেপ্টেম্বরে নিজেদের মাঠে প্রথম লেগের ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি।

আরেক ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে নিজেদের গ্রুপে পিএসজি ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে। তারা ছিল তিন নম্বরে। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ-২০১৮বার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আব্বু সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন, আমাদের আর কোনো দুঃখ নেই’

পরবর্তী

লিভারপুলকে বিপদে ঠেলে নকআউটের অপেক্ষায় পিএসজি

পরবর্তী

লিভারপুলকে বিপদে ঠেলে নকআউটের অপেক্ষায় পিএসজি

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে সাবেক উপসচিব গ্রেপ্তার

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT