চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

গুলিবিদ্ধ ২

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৫৭ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা সংগঠন ‘এআরও’ গ্রুপের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্প-৭ ও ৮-এর মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কেফায়েত উল্লাহ হালিম। তিনি ক্যাম্প-৭-এর ব্লক-এফ/২-এর বাসিন্দা বাদশা মিয়ার ছেলে এবং রোহিঙ্গা সংগঠন এআরও গ্রুপের নেতা।

এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন মোহাম্মদ উল্লাহ (৩৭) ও নুর মোহাম্মদ। তারা উভয়েই ক্যাম্প ৭-এর ব্লক-এ/৪ ও ব্লক-জি’র বাসিন্দা।

উখিয়াস্থ ১৪ এপিবিএনের এক বার্তায় জানানো হয়, কেফায়েত উল্লাহ হালিম, মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ মোটরসাইকেলে করে ক্যাম্প-৮/ইস্ট (বালুখালী) থেকে নিজ নিজ শেডে ফিরছিলেন। ফেরার পথে ক্যাম্প-৮/ইস্ট-এর এ/৩২ পয়েন্ট এবং ক্যাম্প-৭-এর মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পাওয়া মাত্রই নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। পরে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক কেফায়েত উল্লাহ হালিমকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Reneta

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জানায়, অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট ক্যাম্প এলাকায় পুলিশি কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উখিয়াস্থ ১৪ এপিবিএনএআরও গ্রুপকেফায়েত উল্লাহ হালিমগুলিবিদ্ধরোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT