ফুটবল

মেসি-নেইমার-এমবাপে মিলেও জেতাতে পারেননি

প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, যেখানে তারা পরস্পরের সঙ্গে কথা বলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসজি জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির অভিষেক। প্রথমবার মেসি-নেইমার-এমবাপের জুটি। অনেক প্রত্যাশা। কিন্তু ফলাফল হল উল্টো! পচেত্তিনোর দল মাঠ ছেড়েছে হোঁচটে। ক্লাব ব্রুগের বিপক্ষে করেছে ড্র।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব ব্রুগের বিপক্ষে নেমেছিল পিএসজি। প্রথম লেগের লড়াইয়ে মাঠ ছেড়েছে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে। আন্দ্রে হের্রেরা এনে দিয়েছেন ফরাসিদের এক পয়েন্ট বাঁচানো গোলটি।

গ্রুপ ‘এ’র ম্যাচে ব্রুগের মাঠে খেলার নিয়ন্ত্রণ ছিল পিএসজির দখলেই, কিন্তু আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। যদিও প্রথম গোল অতিথিদেরই।

ম্যাচের ১৫ মিনিটে কাইলিয়ান এমবাপের বাড়ানো বলে লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার হের্রেরা। সেই শেষ। তারপর আর গোলই পায়নি লা প্যারিসিয়ানরা।

নয় মিনিট পর মেসি-এমবাপের যৌথ প্রচেষ্টার একটি আক্রমণ আটকে যায় স্বাগতিক গোলরক্ষকের দেয়ালে। মেসির একটি জোরাল শট ক্রসবারে লাগে খানিক পরে।

এরমাঝে ২৭ মিনিটে গোল শোধ করে দেয় ব্রুগে। এডুয়ার্ড সোবোলের ক্রসে বল পেয়ে জাল খুঁজে নেন হানাস ভানাকেন। ৩৪ ও ৩৮ মিনিটে, চার মিনিটের ব্যবধানে দুবার ত্রাতা হন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস।

সমতায় শেষ হয় প্রথমার্ধ। মধ্যবিরতির পর ফিরে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৫০ মিনিটে চোটে মাঠ ছাড়তে হয় এমবাপেকে। পরে মেসি আরও কয়েকবার গিয়েছিলেন ব্রুগে রক্ষণের কাছাকাছি, গোলের দেখা পাননি।

বিষয়:এমবাপে ক্লাব ব্রুগে চ্যাম্পিয়ন্স লিগ-২০২১ নেইমার পিএসজি মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…