চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমারের সঙ্গে বিশ্বকাপে থাকছেন বন্ধু সুয়ারেজও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব উতরে আগেই কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে নেইমারের ব্রাজিল ও মেসির আর্জেন্টিনা। ঝুলে ছিল বন্ধু লুইস সুয়ারেজের উরুগুয়ের ভাগ্য। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে কনমেবল থেকে চতুর্থ দল হিসেবে বিশ্বমঞ্চে যাওয়া নিশ্চিত করেছে সুয়ারেজের দলও।

শুক্রবার ভোরে পেরুর বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে জর্জিয়ান ডে অ্যার্রাসকাইতার করা একমাত্র গোলে জয় তুলেছে সুয়ারেজ-কাভানির দল। ১০ দলের লাতিন বাছাইয়ে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট তুলে পেরুকে পেছনে ফেলে টেবিলের চারে এখন উরুগুয়ে।

এই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলে ৪ দল। এক দল খেলে প্লে-অফ। ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলের শীর্ষে ব্রাজিল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্টে দুইয়ে আর্জেন্টিনা।

১৭ ম্যাচে সমান ২৫ পয়েন্ট করে নিয়ে তিনে ইকুয়েডর ও চারে উরুগুয়ে। এই চার দল কাতার বিশ্বকাপে যাচ্ছে।

১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে পেরু। উরুগুয়ের বিপক্ষে জয় না পাওয়ায় তাদের প্লে-অফ খেলাও শঙ্কায়। সমান ১৭ ম্যাচে পেরুর থেকে এক পয়েন্ট কমে ছয়ে থেকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া।

প্লে-অফে খেলতে বাছাইয়ে শেষ ম্যাচে জিততেই হবে কলম্বিয়াকে। অন্যদিকে পেরু নিজেদের ম্যাচে জিতে গেলে কাতার বিশ্বকাপে খেলা হবে না কলম্বিয়ার। তখন এই অঞ্চল থেকে প্লে-অফে খেলবে পেরু।

Reneta

আসছে বুধবার প্যারাগুয়ের মুখোমুখি হবে পেরু। টেবিলের তলানির দল ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েকলম্বিয়াকাতার বিশ্বকাপ বাছাই-২০২২কাভানি-সুয়ারেজনেইমারপেরুব্রাজিলমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রাজনীতি না করলে আমার দিন চলবে না?’

মে ৬, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

জয়ার কারণে যেভাবে ভাগ্য খুলেছিল অমিতাভের

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT