চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমারের পর রোনালদোকে ঘিরে তদন্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
স্পোর্টস
A A

কর ফাঁকির অভিযোগ উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষেও। লিওনেল মেসির বিপক্ষে কর ফাঁকির মামলায় আগেই শাস্তির রায় শুনিয়েছেন স্পেনের সর্বোচ্চ আদালত, ট্রান্সফার মামলায় নেইমারও অস্বস্তিতে আছেন। মামলা-তদন্তের এই তালিকায় এবার যুক্ত হল আরেক তারকার নাম।

স্প্যানিশ কর্তৃপক্ষ রোনালদোর কর ফাঁকির বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বলে খবর জানাচ্ছে দেশটির গণমাধ্যম। অভিযোগ, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইমেজ সত্ত্ব থেকে পাওয়া অর্থের ওপর কর ফাঁকি দিয়েছেন সিআর সেভেন। ফাঁকির পরিমাণটা ৮০ লাখ ইউরো।

রোনালদোর বিপক্ষে অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী তিনি প্রথমে নিজের অবস্থানের পক্ষে আদালতে বিবৃতি দেওয়ার সুযোগ পাবেন। তাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে প্রতি বছরের কর ফাঁকির জন্য ৪ মাসের করে সাজা পাবেন। সঙ্গে গুণতে হবে জরিমারনাও।

অভিযোগ প্রমাণ হলেও অবশ্য জেলে যেতে হবে না রোনালদোকে। স্প্যানিশ আইন অনুসারে, ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত অপরাধী ছাড়া অন্য কাউকে প্রথম অপরাধের জন্য জেলে যেতে হয় না, যদি তার দুই বছরের কম সাজা হয়। একই কারণে ২১ মাসের সাজা হওয়ার পরও জেলে যেতে হয়নি আর্জেন্টাইন মহাতারকা মেসিকে।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রমজানের পর সহায়ক সরকারের রূপরেখা দিবে বিএনপি

পরবর্তী

মাশরাফি ৩৫০, ৫০০’র অপেক্ষায় সাকিব

পরবর্তী

মাশরাফি ৩৫০, ৫০০’র অপেক্ষায় সাকিব

ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ৪

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT