চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি দুই ম্যাচ নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়ার রাতে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছিলেন লিওনেল মেসি। প্রতিপক্ষ খেলোয়াড়কে অকারণে ফাউল করার পর শঙ্কা ছিল একাধিক ম্যাচে নিষেধাজ্ঞার। শেষপর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন মেসিকে দুই ম্যাচ নিষিদ্ধ করার রায় দিয়েছে।

সেভিয়ার মাঠে গত রোববার নির্ধারিত সময়ের খেলা ২-২ ব্যবধানে থাকার পর অতিরিক্ত সময়ে গড়ানো সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয়বার প্রতিযোগিতাটির শিরোপা উঁচিয়ে ধরে বিলবাও।

জিততে জিততে হারের মুখে পড়া ম্যাচে হতাশ মেসি শেষদিকে মেজাজ হারিয়ে বসেন। প্রতিপক্ষের আসিয়ের ভিয়ালিব্রেকে অকারণে ফাউল করে ভিএআরে লাল কার্ড টেনে আনেন অধিনায়ক। বার্সা জার্সিতে মহাতারকার যেটি প্রথম লাল কার্ড ‘অর্জন’। সেটিও আবার ক্যারিয়ারের ৭৫৩তম ম্যাচে এসে।

Banglabid

তারপর থেকে চলছে ছোট-বড় শাস্তি নিয়ে আলোচনা। স্প্যানিশ গণমাধ্যম মঙ্গলবার জানাচ্ছে, অখেলোয়াড়ি আচরণের জন্য মেসিকে কেবল দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এ সপ্তাহে কোপা ডেল রের একটি ম্যাচ ও আসছে সপ্তাহে লিগে একটি ম্যাচে খেলতে পারবেন না মেসি। বার্সেলোনা অবশ্য তার শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিক বিলবাওকোম্যানবার্সেলোনামেসিলিড স্পোর্টসস্প্যানিশ সুপার কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংক এশিয়া মানেই ভালো কিছুর সাথে যুক্ত হওয়া: প্রসঙ্গ এজেন্ট ব্যাংকিং

পরবর্তী

আমরা যা করতে এসেছিলাম তা করেছি, বিদায়ী ভাষণে ট্রাম্প

পরবর্তী

আমরা যা করতে এসেছিলাম তা করেছি, বিদায়ী ভাষণে ট্রাম্প

চুরি যাওয়া ৫০০ বছরের পুরনো চিত্রকর্ম উদ্ধার

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT