চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির হ্যাটট্রিকে সেভিয়াকে হারিয়ে ফিরল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পরীক্ষায় নেমে সেভিয়ার মাঠে সময়টা কঠিন হয়ে উঠেছিল বার্সেলোনার। অতিথিরা পিছিয়ে পরে দুবার। কিন্তু যাদের ত্রাতার নাম লিওনেল মেসি, তাদের জন্য পরীক্ষা বেশিরভাগ সময়ই সহজ হয়ে যাবে শেষঅবধি সেটাই যেন নিয়মিত। এদিনও হল সেটাই। বার্সা অধিনায়কের হ্যাটট্রিকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।

শনিবার লা লিগায় লিওনেল মেসির হ্যাটট্রিকে সেভিয়ার মাঠ থেকে ৪-২ গোলে জিতে ফিরেছে বার্সেলোনা। মেসির অ্যাসিস্টে অন্য গোলটি লুইস সুয়ারেজের।

এই জয়ে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল কাতালানরা। এক ম্যাচ কম খেলে অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৭ পয়েন্টে দুইয়ে। তাদের সমান ম্যাচে ৪৫ পয়েন্টে টেবিলের তিনে রিয়াল মাদ্রিদ। আর ২৫ ম্যাচে ৩৭ পয়েন্টে পাঁচে সেভিয়া।

ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় সেভিয়া। জেসুস নাভাস স্বাগতিকদের এগিয়ে দেন।

জাদুকরী হ্যাটট্রিকের পথে ২৬ মিনিটে প্রথমবার জাল খুঁজে নেন মেসি। রাকিটিচের থেকে বল পেয়ে দুর্দান্ত ভলিতে সমতা টানেন। সেইসঙ্গে সেভিয়ার বিপক্ষে ২৬তম গোলটি করে লা লিগায় একটি দলের বিপক্ষে সর্বোচ্চবার জাল খুঁজে নেয়ার রেকর্ড গড়েন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের ৪২ মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিক সেভিয়া। এবার স্কোরার ডিফেন্ডার গ্যাব্রিয়েল মের্কাদো।

Reneta

সেখান থেকে বেশকিছু আক্রমণ গড়ার পর ৬৭ মিনিটে আবারও মেসি ঝলক। উসমান ডেম্বেলের বাড়ানো বলে বাঁকানো শটে ফের বার্সাকে সমতায় ফেরান মেসি।

ম্যাচের ৮৫ মিনিটে আসে কাঙ্ক্ষিত হ্যাটট্রিক। দারুণ এক চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল পাঠান মেসি। যেটি তাকে ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক এনে দেয়। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে নামের পাশে লিখে দেয় ৬৫০তম গোল।

সঙ্গে চলতি লা লিগা মৌসুমে সর্বোচ্চ গোলদাতা মেসির এখন পর্যন্ত গোল হল ২৫টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৩৩টি গোল তার নামের পাশে।

আর যোগ করা সময়ে মেসির পাস থেকে বল পেয়েই ব্যবধান ৪-২ করেন সুয়ারেজ। তাতে বড় জয়েই মেলে পূর্ণ তিন পয়েন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সামেসিলা লিগালিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT