চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে কথা বলতে নেইমারের ‘অস্বস্তি’ লাগত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

মেসি-নেইমার-সুয়ারেজকে নিয়ে বার্সেলোনার সুখের সংসার। এই ত্রয়ীকে ঘিরে কাতালান ক্লাবটি গড়ে তুলেছে ফুটবলের অন্যতম শক্তিশালী আক্রমণ ভাগ। কিন্তু এমএসএন ত্রয়ীর সুখের সংসারের শুরুটা মোটেই স্বস্তিদায়ক ছিল না! অন্তত নেইমারের জন্য বেশি অস্বস্তির ছিল। বার্সেলোনায় নাম লিখিয়ে অস্বস্তিতে পড়া সেই সময়ের কথাই নতুন করে স্মরণ করলেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়।

চার মৌসুম আগে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়ায় বার্সা। মেসির সঙ্গে খেলতে চান, এই ইচ্ছা থেকেই নাকি স্বেচ্ছায় ক্লাবটিতে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। পরে ন্যু ক্যাম্পের ড্রেসিংরুমে ঢুকেই নেইমার দেখা পেয়েছেন একদল বিশ্বসেরা ফুটবলারের, যার মধ্যে ছিলেন নিজের আদর্শ লিওনেল মেসিও। শুরুর সেই সময়টা মোটেই সহজ ছিল না তার জন্য।

‘আমি ড্রেসিংরুম জুড়ে হাঁটছিলাম আর আশেপাশে তাকাচ্ছিলাম। প্রথমে দেখলাম মেসিকে। তারপর একে একে জাভি, ইনিয়েস্তা, আলভেজকে দেখলাম। আমার প্রথমে মনে হল আমি ভিডিও গেমসের জগতে আছি! প্রথম মাসটা খুব অস্বস্তি লেগেছিল, মেসির সঙ্গে খুব একটা কথা বলতে পারতাম না। কারণ তারা ছিল আমার আদর্শ।’ এক টিভি অনুষ্ঠানে বার্সেলোনার প্রথম দিনগুলোর কথা এভাবেই স্মরণ করেন নেইমার।

তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় নেইমারের। বল পায়েও স্বরূপে ফেরেন। নিজেকে পরিণত করেছেন ক্লাবের অন্যতম ভরসা হিসেবে। তাই মেসি এবং অন্য ক্লাব সতীর্থদের ধন্যবাদ দিতে ভোলেননি ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান মহাতারকা, ‘ইউরোপে একদম শূন্য থেকে শুরু করতে হয়েছিল। এখন আমি খুব খুশি। এজন্য বিশেষ ধন্যবাদ মেসি, দলের অন্য বন্ধুদের এবং আমার পরিবারকে।’

বন্ধু মেসির বিয়ে উপলক্ষেও আন্তরিক শুভকামনা জানিয়েছেন বার্সার হয়ে দুটি লা লিগা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা নেইমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসি-নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT