চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির যত সমস্যা ক্লাবের বিপক্ষে, কোম্যানের সঙ্গে নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

তার সঙ্গে অধিনায়ক লিওনেল মেসির কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। সমস্যা থাকলেও সেটা ক্লাবের সঙ্গে। মাঠের খেলায় কিংবা ম্যাচ পরিচালনায় মেসির সঙ্গে বোঝাপড়ায় কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন এ ডাচম্যান।

হতাশাজনক এক মৌসুম আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর বার্সা ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি।

দশদিন রশি টানাটানির পর গোল ডটকমকে দেয়া বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা জানিয়ে দেন, অন্তত চলতি মৌসুমে আর বার্সা ছাড়ছেন না। যে ক্লাবে খেলে আজ তার মেসি হয়ে ওঠা, সেই ক্লাবকে আদালতে তুলতে চান না বলেই আপাতত থেকে যাওয়ার সিদ্ধান্ত।

Banglabid

২০২১ সালে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। শেষ মৌসুম মাথায় রেখে দলের অনুশীলনে ফিরেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

এখন পর্যন্ত যত সমস্যা হয়েছে সেটা ক্লাবের সঙ্গে মেসির, তার সঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের কোনো সমস্যা নেই বলে ফক্স স্পোর্টসকে জানিয়েছেন এ মৌসুমে কিকে সেতিয়েনের স্থলাভিষিক্ত হওয়া কোম্যান। মেসির সঙ্গে একাধিকবার আলোচনার পর সবকিছু ঠিক আছে বলে জানিয়েছেন।

‘আমার কাছে সবকিছু ঠিক আছে বলে মনে হয়। আসলে যত সমস্যা মেসি আর ক্লাবের মধ্যে। আমার সঙ্গে মেসির কথা হয়েছে, আমরা সবকিছু ঠিকমতো চালিয়ে নিতে পারবো বলে মনে হয়।’

Reneta

ক্লাবের দুই কিংবদন্তি জাভি-ইনিয়েস্তা বিদায়ের পর তাদের যোগ্য বিকল্প দলে টানতে না পারায় বার্সা সভাপতিকে কাঠগড়ায় তুলেছেন মেসি। নতুন মৌসুম শুরুর আগে এবার নতুন খেলোয়াড় কিনতে না পারার শঙ্কায় আছে বার্সা। যে খেলোয়াড়রা আছে তাদের দিয়েই কাজ চালিয়ে যাওয়া সম্ভব বলে জানাচ্ছেন কোম্যান।

‘আমরা নতুন মৌসুমকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। যেভাবে প্রস্তুতি নিচ্ছি তাতে এই দল দিয়েই কাজ চালিয়ে নেয়া যাবে বলে আমার মনে হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্যানবার্সাবার্সেলোনামেসিরোনাল্ড কোম্যানলা লিগালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

পরবর্তী

বৃহস্পতিবার দুপুরে পরীর ‘মন জানেনা মনের ঠিকানা’

পরবর্তী

বৃহস্পতিবার দুপুরে পরীর ‘মন জানেনা মনের ঠিকানা’

সেই ইয়ামিনকে মুশফিকের উপহার

সর্বশেষ

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

আগস্ট ২৪, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT