চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির পরিবারের সবাই কাঁদতে শুরু করে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি প্রাণের ক্লাব বার্সেলোনাতেই থাকছেন। আর্জেন্টাইন মহাতারকা শুক্রবার জানিয়ে দিলেন, আসছে মৌসুমে ন্যু ক্যাম্পেই থাকবেন। তাতে যেন ক্লাব-মেসি দুপক্ষেরই বুকচাপা পাথরটা সরে গেল।

আগস্টের শেষ সপ্তাহে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সার সঙ্গে চুক্তির একটি বিশেষ শর্ত ব্যবহার করে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়ার যে বার্তা দিয়ে নাড়িয়ে দিয়েছিলেন ফুটবল বিশ্বের মনোযোগ, তখন মেসির পরিবারের অভ্যন্তরে কী চলছিল?

উথাল-পাতাল সে সময়ের কথাও বলেছেন মেসি, ‘যখন আমি বার্সেলোনা ছাড়ার ইচ্ছার কথা আমার স্ত্রী ও বাচ্চাদের জানাই, তখন সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।’

‘পরিবারের সকলেই কাঁদতে শুরু করে। আমার বাচ্চারা বার্সেলোনা ছাড়তে চায় না, এমনকি তারা স্কুল পর্যন্ত বদলাতে ইচ্ছুক নয়।’

শুক্রবার মেসির মনের বরফটা গলে গেছে। ২০২০-২১ মৌসুম বার্সেলোনায় থেকে যাওয়ার কথা জানিয়েছেন সাক্ষাৎকারের মাধ্যমে। তাকে আদালতে নেয়ার কথা বলেছিল বার্সা। কিন্তু প্রাণের ক্লাবের সঙ্গে বিচ্ছেদটা আইনি লড়াই পর্যন্ত গড়াতে দিতে চাননি, থেকে যাওয়ার সিদ্ধান্ত সেজন্যই, সেটিও জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তাতে নিশ্চয় মেসির পাশাপাশি তার পরিবার, ক্লাব বার্সা, আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের বুকে চেপে থাকা পাথরটাও নেমে গেছে। এখন যদি কোনো পক্ষকে কাঁদতেই হয়, সেটা নিশ্চয় মোর দ্যান আ ক্লাব বার্সেলোনার ইতিহাসের সেরা মহাতারকার থেকে যাওয়ার আনন্দঅশ্রুই!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্তেমেউবার্সাবার্সেলোনামেসিমেসির দলবদলম্যানচেস্টার সিটিরদ্রিগো মেসিলা লিগালিওনেল মেসিলিড স্পোর্টসহোর্হে মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, অগ্নিদগ্ধ অনেকে

পরবর্তী

‘এটা আমার প্রাণের ক্লাব, এখানে জীবন গড়েছি’

পরবর্তী

‘এটা আমার প্রাণের ক্লাব, এখানে জীবন গড়েছি’

নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে দগ্ধ শিশুর মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT