চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির দেখা পাচ্ছে সেই ‘পলিথিন মেসি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

‘পলিথিন মেসি’ খ্যাতি পাওয়া আফগানিস্তানের মুর্তজা আহমাদীর সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ‘দ্য আফগানিস্তান ফুটবল ফেডারেশন’ (এএফএফ) মেসি এবং তার ক্লাব বার্সেলোনার কাছ থেকে এ সংক্রান্ত ই-মেইল পেয়েছে।

সম্প্রতি পলিথিন দিয়ে টি-শার্ট বানিয়ে তাতে মেসি ও তার জার্সি নাম্বার ১০ লিখে ভক্তের অনন্য নমুনা উপস্থাপন করে মুর্তজা। এ ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়।

সেটি বার্সেলোনা এবং মেসিরও চোখেও পড়ে। তারই প্রেক্ষাপটে ফুটবল জাদুকরের সঙ্গে এই সুযোগ পাচ্ছে মুর্তজা।

এএফএফ মুখপাত্র সাঈদ আলী কাজেমি ই-মেইলের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লিওলেন মেসির সঙ্গে মুর্তজার দেখা করার ব্যবস্থা করেছে বার্সেলোনা।’

তিনি বলেন, ‘মুর্তজা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের গজনি প্রদেশের প্রত্যন্ত গ্রাম জাগুরিতে বসবাস করে। খুব শিগগিরই তার স্বপ্ন সত্য হতে যাচ্ছে।’

মুর্তজার বাবা আরিফ আহমাদি দরিদ্র কৃষক। বাবার কাছে মেসির জার্সি চেয়েও মুর্তজা পাইনি। এরপর নিজেই পলিথিন কেটে তাতে কলম দিয়ে আকাশি ও সাদা রঙের আর্জেন্টিনার জার্সি বানিয়ে শরীরে দেয়। আর সেই ছবি মুর্তজার বড় ভাই হুমায়ুন ফেসবুকে দিয়েছিল, যেটি সাড়া বিশ্বে আলোড়ন তোলে।

Reneta

মুর্তজার বাবা বলেন, ‘আমার ছেলেটা সত্যিই মেসি আর ফুটবলের পাগল। আমি সাধারণ একজন কৃষক। ওকে একটা জার্সি কিনে দেওয়ার সামর্থ্য আমাদের নেই। এজন্যই ওরা পলিথিন দিয়ে জার্সি বানিয়েছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপলিথিন মেসিবার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT