ফুটবল

মেসির ঘরে তৃতীয় সন্তান

পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন একদল মানুষ, পাহাড়ি দৃশ্যের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের সদস্যরা outdoorsে একসঙ্গে সময় কাটাচ্ছেন, পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তৃতীয় বারের মতো ছেলে সন্তানের বাবা হয়েছেন লিওনেল মেসি। এ কারণে মালাগার বিপক্ষে শুক্রবারের ম্যাচ খেলবেন না তিনি। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ম্যাচটি শুরু হবে।

গত বছর অক্টোবরে তার স্ত্রী রোকুজ্জো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘পাঁচজনের সংসার। ভাগ্যবতী।’ তখনই প্রথম জানা যায় মেসির নতুন সন্তানের আগমনের খবর।

মাত্র পাঁচ বছর বয়সে রোকুজ্জোর সঙ্গে দেখা হয় মেসির। ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমালেও মন দেওয়া-নেওয়াটা ঠিকই চালিয়ে যান। দীর্ঘদিন এক ছাদের নিচে থেকেছেন। এরপর গেল জুলাইতে বিয়েটা সেরে ফেলেন। বড় ছেলে থিয়াগোর বয়স ৬ বছর। মাত্তেও ৩ বছরে। তারা আগেই জানিয়েছিলেন তৃতীয় ছেলের নাম রাখবেন সিরো।

বিষয়:মেসির পরিবার লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…