চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির আরেকটি হ্যাটট্রিক, শিরোপার আরও কাছে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা জার্সিতে প্রায়ই একটি করে রঙিন পালক যোগ হচ্ছে লিওনেল মেসির মুকুটে। রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগা ম্যাচে তেমনই একটি নতুন রেকর্ড গড়েছেন এলএম টেন। এদিন ছুঁয়েছেন আরও একটি ক্লাব রেকর্ডও।

অধিনায়কের এমন জোড়া রেকর্ডের রাতে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দিয়েছেন মেসিই। রিয়াল বেটিসকে তাদের ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা। হ্যাটট্রিক করেন বিস্ময়কর মেসি। চোট পাওয়ার আগে দলের হয়ে একটি গোল করেন লুইস সুয়ারেজ। রিয়াল বেটিসের হয়ে একটি গোল শোধ করেন লরেন মোরোন।

এই জয়ে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে দশ পয়েন্টের ব্যবধান গড়েছে লিগ লিডারা। শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে অ্যাটলেটিকো হারায় পয়েন্টের ব্যবধান বাড়িয়ে দু’অঙ্কে নিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সার সামনে। সুযোগটাকে যথাযথ কাজে লাগায় তারা। ২৮ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট সংখ্যা ৬৬। অ্যাটলেটিকো দাঁড়িয়ে ৫৬ পয়েন্টে। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৪ পয়েন্ট।

মাঠে নামার মুহূর্তে মেসি বার্সেলোনার সর্বকালীন একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন। বার্সার জার্সিতে এটি তার ৬৭৪ নম্বর ম্যাচে। এদিন তিনি ছুঁয়ে ফেলেন কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাকে। মেসির মতো তিনিও বার্সেলোনার হয়ে ৬৭৪টি ম্যাচ খেলেছেন। সামনে শুধু জাভি হার্নান্দেজ। যিনি বার্সার হয়ে ৭৬৭টি ম্যাচ খেলেছেন।

ম্যাচের শেষে মেসি ভেঙে দেন জাভির অন্য একটি রেকর্ড। বার্সেলোনার হয়ে মেসির এটি ৪৭৭ নম্বর ম্যাচ জয়। ক্লাবের জার্সিতে জাভি জিতেছেন ৪৭৬টি ম্যাচ। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইনিয়েস্তা। তিনি বার্সেলোনার হয়ে ৪৫৯টি ম্যাচ জিতেছেন।

রিয়াল বেটিসের বিরুদ্ধে হ্যাটট্রিকের সুবাদে লা লিগায় মেসির গোলসংখ্যা দাঁড়াল ৪১২। এটিও একটি নতুন রেকর্ড। জিমি ম্যাকগ্রোরি ১৯২২-১৯৩৭ পর্যন্ত স্কটিশ লিগে ৪১০টি গোল করেন। ১৯০৫-১৯২৮ পর্যন্ত ইমরে স্লোসার হাঙ্গেরিয়ান লিগে ৪১১টি গোল করেন। ২০০৪-২০১৯ পর্যন্ত সময়ে স্প্যানিশ লিগে গোল করার নিরিখে মেসি স্থাপন করেন অনবদ্য মাইলস্টোন।

Reneta

একা মেসি নন, এই ম্যাচে মাইলস্টোন ছুঁয়েছেন সুয়ারেজও। রিয়াল বেটিসের জালে বল জড়িয়ে সুয়ারেজ ছুঁয়ে ফেলেন ডিয়েগো ফোরনালকে। লা লিগায় কোনো উরুগুয়ে তারকার সর্বোচ্চ গোল করার নজির এখন এই দু’জনেরই।

ম্যাচের ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে বার্সাকে ১-০ এগিয়ে দেন মেসি। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২) সুয়ারেজের পাস থেকে গোল করে স্কোরলাইন ২-০ করেন তিনি। ৬৩ মিনিটে পিকের পাস থেকে গোল করে বার্সাকে ৩-০ এগিয়ে দেন সুয়ারেজ। ৮২ মিনিটে লরেন গোল করে বেটিসের ব্যবধান কমিয়ে ৩-১ করেন। পরে ৮৫ মিনিটে রাকিটিচের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচের স্কোরলাইন ৪-১ করেন মেসি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লিওঁর বিপক্ষে বার্সার ৫-১ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। এবার করলেন হ্যাটটিক। লা লিগায় এটি তার ৩৩তম হ্যাটট্রিক। চলতি মৌসুমে লা লিগায় শীর্ষ গোলদাতা হওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে মেসি। ২৬ ম্যাচে ২৯ গোল হয়ে গেল তার। অনেকটাই পেছনে দ্বিতীয় স্থানে থাকা সুয়ারেজ। তার গোলসংখ্যা ১৮। আর সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে মেসির গোল সংখ্যা ৩৯।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT