চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির অভিষেকে এমবাপের জোড়া গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

অবশেষে এলো সেই ক্ষণ। পিএসজির হয়ে নামলেন লিওনেল মেসি। নেইমারের বদলি হিসেবে নতুন জার্সিতে নেমে খুব একটা সুবিধা যদিও করতে পারেননি মহাতারকা। তবে রেইমসের মাঠে জয় তুলতে অসুবিধা হয়নি লা প্যারিসিয়ানদের। জোড়া গোল করেছেন কাইলিয়ান এমবাপে।

রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে রেইমসের মাঠ থেকে ২-০ গোলে জয় তুলে ফিরেছে পিএসজি। নতুন মৌসুমে চার ম্যাচে টানা চার জয় আনল পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচের ১৬ মিনিটে লিড নেয় পিএসজি। এমবাপের গোলে। বলের যোগানদাতা ছিলেন ডি মারিয়া। দল বদলের দুদিনেরও কম সময় বাকি, রিয়াল মাদ্রিদে যাই যাই করতে থাকা এমবাপে যদি এই গ্রীষ্মকালীন দলবদলে বার্নাব্যুত চলে যানই, পিএসজি জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তাতে।

এমবাপের ওই গোলে প্রথমার্ধ শেষ করে অতিথিরা। মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫১ মিনিটে পিএসজির জাল খুঁজে নিয়েছিল রেইমস। মার্শাল মুনেটসির সেই গোল ভিএআরে কাটা পড়ে অফসাইড দুর্ভাগ্যে।

ম্যাচের ৬৩ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি আনেন এমবাপে। এবার বল বাড়িয়েছিলেন আশরাফ হাকিমি।

তার দুই মিনিট পর মেসি মেসি উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। নেইমারকে বেঞ্চে ডেকে মেসিকে মাঠে পাঠান পচেত্তিনো। মাঠে একটু-আধটু ঝলক দেখিয়েছেন মহাতারকা। এবার আন্তর্জাতিক বিরতি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচ খেলতে যাবেন মেসি। ফিরে স্বরূপে ধরা দেয়ার অপেক্ষায় রেখে গেলেন ফুটবলপ্রেমীদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে তাণ্ডব চালিয়েছে ‘আইডা’

পরবর্তী

আরিয়ানার রেকর্ড ভেঙে স্ট্রিমিংয়ে শীর্ষে বিবার

পরবর্তী

আরিয়ানার রেকর্ড ভেঙে স্ট্রিমিংয়ে শীর্ষে বিবার

ময়মনসিংহে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT