বিনোদন

আরিয়ানার রেকর্ড ভেঙে স্ট্রিমিংয়ে শীর্ষে বিবার

জনপ্রিয় গায়ক বিবার ক্যাপ পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় গায়ক বিবার ক্যাপ পরা অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিউজিক ক্যারিয়ারে আরেকটি মাইলফলক ছুঁলেন জাস্টিন বিবার। ‘স্পটিফাই’র ‘মোস্ট-স্ট্রিমড আর্টিস্ট’ এখন বিবার। প্রতি মাসে তার গান শোনেন ৮৩.৩ মিলিয়ন শ্রোতা।

মার্চে প্রকাশিত অ্যালবাম ‘জাস্টিস’ এবং একক গান ‘স্টে’ নতুন এই রেকর্ড গড়ে দিয়েছে বিবারকে।

৭৪.৫ মিলিয়ন শ্রোতা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ‘দ্য উইকেন্ড’ এবং ৭২.৪ মিলিয়ন শ্রোতা নিয়ে তৃতীয় অবস্থানে আছেন এড শিরান।

এর আগে ‘মোস্ট-স্ট্রিমড আর্টিস্ট’-এর খেতাব ছিল আরিয়ানা গ্র্যান্ডের ঝুলিতে। প্রতি মাসে তার শ্রোতার সংখ্যা ছিল ৮১ মিলিয়ন। তবে বর্তমানে তা কমে ৫৯.৮-এ দাঁড়িয়েছে। কইমই

বিষয়:আরিয়ানা গ্র্যান্ডে এড শিরান জাস্টিন বিবার দ্য উইকেন্ড স্পটিফাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…