চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিতে মুগ্ধ সিমিওনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

যার কাছে হেরেছেন, তার জন্য প্রশংসার ডালি সাজাচ্ছেন অ্যাটলেটিকো কোচ সিমিওনে। লা লিগায় বার্সার বিপক্ষে ০-১ গোলে হেরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিপক্ষ দলে মেসি থাকলে ভালো খেলেও জেতা যায় না।

লা লিগায় ম্যাচের ২৬তম মিনিটে ফ্রি-কিকে ক্যারিয়ারের ৬০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। ওই একটি গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

প্রথমার্ধে গোল হজম করলেও সিমিওনে দাবি করছেন এই সময়ে তার দলই বেশি ভালো খেলেছে, ‘প্রতিটি ম্যাচেই এমন হচ্ছে। প্রথমার্ধে বলের দখল এবং আক্রমণে আমরা এগিয়ে ছিলাম।’

Banglabid

লা লিগায় এই মৌসুমে মেসি দুর্দান্ত প্রতাপে ছুটছেন। ২৭ ম্যাচে ১০ বার তিনিই আগে গোল করেন।

অ্যাটলেটিকোকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা অনেকটা নিশ্চিত করে ফেলেছে পয়েন্ট টেবিলে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬১। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫৪।

বার্সাকে টপকানোর সম্ভাবনা কোনো দলের নেই বললেই চলে। মেসিরা যদি টানা তিন-চার ম্যাচ হেরে যায় তবেই সেটা সম্ভব।

Reneta

দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর কোচ সিমিওনে বলছেন এই সম্ভাবনার কথা কেউ বলতে পারে না, ‘আমরা বলতে পারি না বার্সা তিন/চার ম্যাচ হেরে যাবে। তবে নিজেদের কাজটা করতে পারি। বাকি ম্যাচগুলো জিতে লড়াইয়ে থাকতে চাই।’

চলতি মৌসুমে লা লিগায় ২৪ গোল করে সবার উপরে মেসি। সতীর্থকে দিয়ে করিয়েছেন ১২টি।

ক্যারিয়ারে ৬০০ গোলের ভেতর মেসি ১৪৮টি করেছেন ৭৬ থেকে ৯০ মিনিটের ভেতর। ক্লাবের হয়ে গোল ৫৩৯টি। দেশের হয়ে ৬১টি। লা লিগা জিতেছেন আটটি। চ্যাম্পিয়ন্স লিগ চারবার। স্প্যানিশ কাপ পাঁচবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসিলা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT