চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে আত্মবিশ্বাস যোগাতে এমবাপের ‘আত্মত্যাগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজি ম্যাচ

ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। এমবাপের পাশে তখন জোড়া গোল। স্পটকিক নিলেই মিলে যেত হ্যাটট্রিক। এমন সময় শট নিলেন মেসি। তারও হল জোড়া গোল। ম্যাচ শেষে জয়ের সঙ্গে আলোচনায় এমবাপের এই উদারতাও!

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ক্লাব ব্রুগের মুখোমুখি হয়েছিলেন মেসি-এমবাপেরা। ম্যাচে ৩-১ গোলে এগিয়ে থাকা পিএসজি পেনাল্টির পর ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

পার্ক ডে প্রিন্সেসে যে পেনাল্টি থেকে গোল করলে এমবাপে পেয়ে যেতেন ক্যারিয়ারের অষ্টম হ্যাট্রিকের স্বাদ। স্পট কিক তিনিই নিতে চলেছেন বলে মনে হচ্ছিল। কিন্তু শট নেয়ার সুযোগ পান মেসি। ম্যাচ শেষে যা নিয়ে কথা বলেছেন ফরাসি তারকা।

Banglabid

নিজে কেনো শট নেননি, সেই ধোঁয়াশা দূর করতে এমবাপে বলেছেন, ‘মেসিকে আমাদের দরকার। সে ভবিষ্যতে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচে ভূমিকা রাখবে। মনে রাখবেন, সে লিওনেল মেসি।’

প্যারিসের ঠাণ্ডা আবহাওয়ায় মানিয়ে নিতে মেসিকে বেগ পেতে হচ্ছে। মাঠের পারফরম্যান্সেও কিছুটা মলিন আর্জেন্টাইন মহাতারকা। এ ম্যাচের দুই গোল তাকে আরও বেশি আত্মবিশ্বাস যোগাবে বলেও মনে করেন এমবাপে।

‘এই ম্যাচ থেকে সে আত্মবিশ্বাস পাবে। তার দুই গোল শুধু তার জন্যই নয়, বরং আমাদের দলের জন্যও ভালো।’

Reneta

এদিন ক্লাব ব্রুগেকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। শুরু থেকেই দুর্দান্ত খেলা লা প্যারিসিয়ানরা দ্বিতীয় মিনিটেই লিড পায় এমবাপের গোলে। সেই গোলের রেশ কাটতে না কাটাতে সপ্তম মিনিটে ডি মারিয়ার বাড়ানো বলে অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি সেনসেশন।

পিএসজির হয়ে তৃতীয় পেরেকটি ঠোকেন লিওনেল মেসি। ৩৮ মিনিটে এমবাপের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে বক্সের অনেক বাইরে থেকে বাঁ-পায়ের দূরপাল্লার শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন মহাতারকা। যে গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩৮টি ভিন্ন দলের বিপক্ষে গোল করার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসান।

ম্যাচের ৬৮ মিনিটে ব্রুগের ম্যাটস রিটস গোল করে ব্যবধান কমান। উত্তেজনা তখনো বাকি ছিল। ৭৬ মিনিটে ব্রুগের পেনাল্টি বক্সে মেসিকে ফাউল করা হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেই গোলে কেনো মেসি শট নিলেন তা নিয়েই এত কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগ-২০২১পিএসজিমেসিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে সাকিবকে নিয়ে সিনেমা করতে আগ্রহী সৃজিত

পরবর্তী

কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব

পরবর্তী

কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব

আসামীদের যেন কখনও প্রাণভিক্ষা দেয়া না হয়

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT