ফুটবল

‘মেসিকে অসম্মান করলে প্রশংসা করবে কার?’

বলছেন রোনালদিনহো

ফুটবল খেলোয়াড় মেসি ও ডেম্বেলে উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় মেসি ও ডেম্বেলে আনন্দের সাথে একসাথে উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসজি জার্সিতে নিষ্প্রভ লিওনেল মেসিকে সাম্প্রতিক সময়ে সমালোচনা সইতে হচ্ছে বেশ। আর্জেন্টাইন মহাতারকাকে দুয়োও দিচ্ছে প্যারিসের সমর্থকরা। সেটির প্রতিবাদ করলেন মেসির সাবেক সতীর্থ রোনালদিনহো। ব্রাজিলিয়ান সাবেক বলেছেন, মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।

রোনালদিনহোর মতে, ফ্রান্সে মানিয়ে নিতে মেসির একটু কষ্ট হচ্ছে। এই পর্যায়টা পেরোতে পারলে মেসি আগের ফর্মে ফিরবেন। পিএসজি সমর্থকদের মেসিকে দুয়ো দেয়ার ব্যাপারটিতেও বেশ চটেছেন সাবেক বার্সা তারকা।

‘এটা সত্যিই মেসির জন্য অনেক কঠিন। সে অনেক বছর একটি ক্লাবে খেলেছে। সেখান থেকে উঠে এসে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ক্লাবে খেলা বেশ কঠিন। তার একটু সময় দরকার।’

‘মেসির শুধু মানিয়ে নেয়াটা জরুরি। ফর্মটা এমনিতেই এসে যাবে। এটা স্বাভাবিক ব্যাপার। তার এখন একটু সময় এবং সমর্থন প্রয়োজন। এই ব্যাপারটা বুঝি না, আপনারা বিশ্বের সেরা খেলোয়াড়কে অসম্মান করলে প্রশংসা করবেন কার?’

ব্রাজিলিয়ান নেইমারকে নিয়েও কথা বলেছেন রোনালদিনহো। ইনজুরি থেকে সেরে এসে নেইমার নিজেকে প্রমাণ করতে পারবে বলেই বিশ্বাস তার।

‘আশা করি সামনের মৌসুম থেকে নেইমার আর ইনজুরিতে পড়বে না। সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। পিএসজি বা জাতীয় দলের হয়ে ও কিছু না কিছু জিতবে। মেসি, নেইমার ও এমবাপে একসাথে মানিয়ে নিতে পারলে ইতিহাস গড়া সম্ভব।’

বিষয়:কিলিয়ান এমবাপে নেইমার জুনিয়র পিএসজি রোনালদিনহো লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…