শরণার্থী শিশুদের অধিকার নিয়ে বরাবরই সচেতনার পরিচয় দিয়ে এসেছেন মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ঘরের চাপের মুখেই নাকি ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন বিষয়ক আইন পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মার্কিন -মেক্সিকো সীমান্তের একটি শিশু অভিবাসন কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
শরণার্থী শিশুদের প্রতি এমন সহনশীল আচরণের চেয়েও সবার মনোযোগ কাড়ে তার পড়নের কোর্টের প্রতি।
অ্যান্ডুস এয়ার ফোর্স বেইজ থেকে বিমানে চড়ার সময় তার পড়নে ছিল অলিভ রঙের জ্যাকেট।
সেখানে লেখা ছিল- আমি মোটেও পরোয়া করি না, তুমি কর কি?








