চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ওয়াশিংটন হিলটন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনারে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ অনেকে মেঝেতে বসে পড়েন।

প্রেসিডেন্ট ট্রাম্প পরে সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে নোরাহ ও’ডনেলের সাক্ষাৎকারে এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ট্রাম্প বলেন, এটা একটু আমার কারণেও হয়েছে। আমি দেখতে চেয়েছিলাম কী ঘটছে, তাই আমি তাদের (সিক্রেট সার্ভিস) কাজ সহজ করে দিইনি।

তিনি বলেন, আমি বলেছিলাম, “এক মিনিট অপেক্ষা করো, দেখি কী হচ্ছে।’” তিনি জানান, এজেন্টরা তাকে দ্রুত বের করে নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি কৌতূহলবশত থেমে দেখার চেষ্টা করেন। পরে এজেন্টরা বারবার বলেন, “প্লিজ মেঝেতে নেমে পড়ুন, প্লিজ ডাউন।”

Banglabid

ট্রাম্প বলেন, আমি হাঁটছিলাম, মাঝপথে তারা বলল, ‘প্লিজ মেঝেতে নেমে পড়ুন।’ তাই আমি নেমে পড়লাম এবং ফার্স্ট লেডিও নেমে পড়লেন। বলরুম থেকে বের হওয়ার পথে কিছু অংশ উন্মুক্ত ছিল, তাই নিরাপত্তার কারণে এজেন্টরা আমাদের মেঝেতে নামিয়ে রাখতে চেয়েছিলেন।

ট্রাম্প উল্লেখ করেন যে, তিনি এর আগেও কয়েকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, কিন্তু মেলানিয়ার জন্য এটি নতুন ছিল। তিনি মেলানিয়ার প্রশংসা করে বলেন, “তিনি খুব শক্তিশালী ও স্মার্ট। তিনি পরিস্থিতি বুঝতে পেরেছিলেন এবং ভালোভাবে সামলেছেন।”

তিনি চিন্তিত ছিলেন না উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি জীবন বুঝি, আমরা এক পাগলা দুনিয়ায় বাস করি।” তবে তিনি স্বীকার করেন যে, তার কৌতূহল সিক্রেট সার্ভিসের কাজকে কিছুটা ধীর করে দিয়েছিল।

Reneta

উল্লেখ্য, ঘটনার দিন মাত্র ১০ সেকেন্ডের মধ্যে এজেন্টরা ট্রাম্পকে ঘিরে ফেলেন এবং ২০ সেকেন্ডের মধ্যে মঞ্চ থেকে সরিয়ে নেন। সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা (যেমন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স) নিরাপদে বেরিয়ে যান। কেউ গুরুতর আহত হননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমেলানিয়া ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT