আদালত

মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট খারিজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে সুন্দর উদ্যান ও ফুলের বাগান, শান্তিপূর্ণ পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন। এই রিটের পক্ষে আইনজীবী ছিলেন মুনতাসির মাহমুদ রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। দেশে আকস্মিক করোনোভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পরীক্ষা স্থগিত চেয়ে উত্তরার বাসিন্দা তৈমুর খান গত রোববার জনস্বার্থে ওই রিটটি করেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার নির্ধারিত দিন আগামী ২ এপ্রিল।

বিষয়:পরিক্ষা মেডিকেল হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…