চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজর সিনহা হত্যা মামলার সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ ১৫ নভেম্বর

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৫৭ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২১
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ষষ্ট দফায় সাক্ষ্যগ্রহণ আজ (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ হয়েছে। সকাল সাড়ে দশটায় এই মামলার বিচারিক কার্যক্রম  কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয়। আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১৫, ১৬ ও ১৭ নভেম্বর ধার্য্য করেন। 
আদালতের বিচারিক কার্যক্রমের শুরুতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তার জবানবন্দিতে জানিয়েছেন সিনহা মামলার  ৯ জন আসামী তার আদালতে  স্বেচ্ছায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছিল। স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়ার আগে সকল আসামিকে তিন ঘন্টা সময় দেয়া হয়েছিল। তারপর তারা স্বেচ্ছায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন। একই ধরনের সাক্ষ্য দেন আরেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। জবানবন্দিতে তিনি জানান সিনহা হত্যা মামলার তিনজন আসামির স্বীকারোক্তি মুলক জবানবন্দি গ্রহণ করেছিলেন তিনি।
আদালতের কার্যক্রম শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান রাষ্ট্র পক্ষের প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম। তিনি জানান মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১৫ ১৬ ও ১৭ নভেম্বর ধার্য্য করেন।
অপর দিকে আসামি বরখাস্ত ওসি প্রদীপের পক্ষের আইনজীবী এডভোকেট রানা দাশ গুপ্ত জানিয়েছেন এই মামলার ১২ জন আসামীকেই চাপে ফেলে মৃত্যুর ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে স্বীকারোক্তি মুলক জবানবন্দি নিয়েছেন। তারা স্বেচ্ছায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেননি। তাই তারা জেলা ও দায়রা জজ আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেছেন।
তিনি আরও জানান, তদন্তকারী সংস্থার পক্ষে আসামি ওসি প্রদীপকেও মৃত্যুর ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিতে চাপ দিয়েছিলেন, কিন্তু ওসি প্রদীপ স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেননি। কারণ তিনি সিনহা হত্যা মামলায় জড়িত ছিলেন না।
এর আগে সকাল সাড়ে  ৯ টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।
মেজর সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রমে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের স্বাক্ষগ্রহনের মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম আরো জানান, সিনহা হত্যা মামলায় সাক্ষীর তালিকায় রয়েছে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। এই দুই জন বিচারক সিনহা হত্যা মামলার ১৫ জন আসামীর মধ্যে ১২ জন আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি গ্রহণ করেন।
তিনি জানান, আদালতে দুই জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশের আরো চারজন সদস্যকে আদালতে উপস্থাপন করা হয়েছিল, সময়ের অভাবে তাদের স্বাক্ষ্য নেয়া সম্ভব হয়নি। পরবর্তী ধার্য্য দিনে তাদের সাক্ষ্যগ্রহণ করা হবে। তিনি উল্লেখ করেন এই মামলায় এ পর্যন্ত ৫৯ জন সাক্ষী দিয়েছেন।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিনহা হত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৪ জন

পরবর্তী

ফেরি দুর্ঘটনায় উদ্ধার অভিযান স্থগিত, তদন্ত কমিটি গঠন

পরবর্তী

ফেরি দুর্ঘটনায় উদ্ধার অভিযান স্থগিত, তদন্ত কমিটি গঠন

স্কটল্যান্ডকেও হারিয়ে দিলো নামিবিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT