চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা মামলায় আরও ৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:০৩ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সিনহা হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহণের জন্য আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৭ম দফায় প্রথম দিনে আরও ৫ জনের সাক্ষ্য নেয়া  হয়েছে। এনিয়ে এ পর্যন্ত ৬৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। 
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। এর আগে সকালে ৬০নং সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়।
৭ম দফার প্রথমদিনে সাক্ষ্য দিয়েছেন এসআই মো. কামাল হোসেন, কনস্টেবল মোশারফ হোসেন, সার্জেন্ট আয়ুব আলী, পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, পুলিশ পরিদর্শক এবিএম শামসুদ্দোহা। সহকারী পুলিশ সুপার জামিলুল হকের সাক্ষ্যগ্রহণ শেষ হলেও জেরা অসমাপ্ত রয়েছে বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
তিনি জানান, আজ সোমবার মেজর অবঃ সিনহা হত্যা মামলার ৭ম দফার প্রথম দিনের স্বাক্ষগ্রহণ শেষ হয়েছে।  ৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেছি। ৬ জনের মধ্যে একজন সাক্ষী সার্জেন্ট আয়ুব আলীকে রিকল করা হয়েছে। তিনিসহ ৫ জনের সাক্ষ্য নেয়া হয়।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ট্যাগ: সিনহা হত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বর্জিত: সিইসি

পরবর্তী

দেশের জন্য গর্বের আয়োজন

পরবর্তী
ইউনেস্কো লোগো ও বঙ্গবন্ধুর ছবি, ধন্যবাদ জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জন্য গর্বের আয়োজন

ডেঙ্গু মশার লার্ভা ও পোকা, ডেঙ্গু রোগের ঝুঁকি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪০ জন রোগী হাসপাতালে ভর্তি

সর্বশেষ

‘রাঙা সকাল’ অনুষ্ঠানটির পাঁচ হাজারতম পর্বের মাইলফল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় ৬০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ভবিষ্যৎ নিয়ে নানা পরামর্শ

আগস্ট ২৯, ২০২৬

‘দ্য অরেঞ্জ’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু

আগস্ট ২৯, ২০২৬

পিঁপড়া কাসেম বইয়ের প্রকাশনা উৎসব

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলে ‘মৃত ভেবে’ তরুণীর ছবি ভাইরাল, পরে যা জানাল পুলিশ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT