আন্তর্জাতিক

মেক্সিকোতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৪৩

মেক্সিকোতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৪৩

মেক্সিকোর মিকোয়াক্যান অঙ্গরাজ্যে বন্দুকধারী ও পুলিশের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে।

মাদক পাচারে বাধা দেয়ায় অঙ্গরাজ্যের জ্যালিস্কো সীমান্তের কাছে এই বন্দুকযুদ্ধ বাধে। প্রায় তিন ঘন্টার বন্দুকযুদ্ধে প্রাণ হারায় মাদক পাচারকারী চক্রের ৪২ সদস্য।

সে সময় নিহত হন এক পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থল থেকে ৩০ টিরও বেশী রাইফেল উদ্ধার করা হয়। এ ঘটনার আগে স্থানীয় একটি রেডিও অফিস ও পুলিশের বহরে হামলা চালায় বন্দুকধারীরা।

চলতি মাসের শুরুতেও সেনাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে মাদকপাচারকারীরা। বেশ কয়েক বছর ধরে  ওই এলাকায় মাদকপাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়:মাদক পাচার মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…