চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেকার্স ম্যানিয়া’য় ভালো সাড়া পেয়েছে ওয়ালটন ল্যাপটপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত টেক ইভেন্ট ‘মেকার্স ম্যানিয়া’। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ফ্যাব ল্যাবের এই আয়োজনে কো-স্পন্সর ছিল দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।  ইভেন্টে প্রতিযোগী এবং শিক্ষার্থীদের ভালো সাড়া পেয়েছে ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ।

আইইউবি’র বসুন্ধরা ক্যাম্পাসে ‘মেকার্স ম্যানিয়া’-তে ঢাকা, জাহাঙ্গীরনগর, নর্থ-সাউথসহ দেশের প্রায় ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

ওয়ালটন জানায়, ইভেন্টের প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং রেজিস্ট্রেশন বুথে ব্যবহৃত হয় প্রতিষ্ঠানটির দেশে তৈরি ল্যাপটপ। এসব ল্যাপটপ ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করে শিক্ষার্থীরা। ওয়ালটন ল্যাপটপের ডিজাইন এবং পারফরমেন্সেও ভালো সাড়া দিয়েছে তারা। শিক্ষার্থীরা জানান, দেশীয় ব্র্যান্ডটির ল্যাপটপের মান পড়াশুনা, প্রোগ্রামিং, ডিজাইনিং কিংবা গেমিংয়ের জন্য উপযোগী।

এছাড়াও, ইভেন্ট চলাকালে আইইউবি ক্যাম্পাসে ছিল ওয়ালটন ল্যাপটপের প্রদর্শনী বুথ। যেখানে বিভিন্ন মডেল ও কনফিগারেশনের ল্যাপটপ প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা এসব ল্যাপটপ হাতে নিয়ে ব্যবহার করে দেখেন। তাদের জানানো হয়, সাশ্রয়ী মূল্যের এসব ল্যাপটপ নগদের পাশাপাশি কিস্তি এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধায় কেনার সুযোগ আছে।

প্রদর্শনী কেন্দ্রে ল্যাপটপ ক্রয়ের সুযোগ না থাকলেও বুকিং দেয়ার সুযোগ ছিল। এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ ডিসকাউন্ট। মডেলভেদে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড় পেয়েছেন শিক্ষার্থীরা। অনেকেই পরবর্তীতে পছন্দের ল্যাপটপটি বুকিং দিয়ে রাখেন যাতে পরবর্তীতে ডিসকাউন্টসহ বিক্রয়কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারেন।

ওয়ালটনের কম্পিউটার বিভাগ জানায়, বর্তমানে প্রতিষ্ঠানটি ৩২ মডেলের ল্যাপটপ উৎপাদন ও বাজারজাত করছে। ভিন্ন ভিন্ন ফিচার ও কনফিগারেশনের এসব ল্যাপটপের দাম ১৯ হাজার ৯৯০ টাকা থেকে ৭৯ হাজার ৯৫০ টাকার মধ্যে। সব মডেলের ল্যাপটপে থাকছে সর্বোচ্চ ২ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

Reneta

এছাড়াও, ওয়ালটনের রয়েছে ১৩ মডেলের ডেস্কটপ কম্পিউটার। ৩ বছরের ওয়ারেন্টিসহ যেগুলোর দাম ২৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪৪ হাজার ৯৯০ টাকা। দুই মডেলের মনিটরের একটির দাম ১৩,৯৯০ টাকা। অন্যটির মূল্য ৮,৫৫০ টাকা।

২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ক্রেতারা ১২ মাসের কিস্তিতে কিনতে পারেন সব ধরনের ওয়ালটন ল্যাপটপ ও ডেস্কটপ। আছে জিরো ইন্টারেস্টে ইএমআই সুবিধায় কেনার সুযোগও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটনওয়ালটন ল্যাপটপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT