চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযুক্তি সম্মেলনে দেশীয় ব্র্যান্ডের ল্যাপটপ-কম্পিউটারে দর্শনার্থীদের সাড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র (এমআইএসটি) তড়িৎ প্রকৌশল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’র ৪র্থ সম্মেলনের ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশনে দর্শনার্থীদের নজর কেড়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য।

বার্ষিক এই সম্মেলনের অংশ হিসেবে জেনারেল মুস্তাফিজ টাওয়ারে আয়োজন করা হয় ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশনের। যেখানে দেশের বিভিন্ন ইলেকট্রিক, ইলেকট্রনিক্স এবং আইওটি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে। এতে অংশ নেয় দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

এমআইএসটি মিরপুর ক্যান্টনমেন্ট ক্যাম্পাসে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।তিনদিনব্যাপী এই আয়োজনের পুরোটা সময় জুড়ে ওয়ালটন কম্পিউটারের স্টলে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী দিনে ওয়ালটনের স্টল পরিদর্শন করেন সম্মেলনের প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ওয়ালটন দেশেই ল্যাপটপ-কম্পিউটারসহ অন্যান্য প্রযুক্তিপণ্য তৈরি করছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

সম্মেলনে যোগ দেয়া এমআইএসটি’র শিক্ষার্থীরা ওয়ালটন ডেক্সটপ, ল্যাপটপ, মনিটর, কি-বোর্ড, মাউস, পেন ড্রাইভসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য দেখেন এবং ওয়ালটন দেশেই এসব প্রযুক্তিপণ্য তৈরি করছে জেনে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়ে সুযোগ পেলে ওয়ালটন কারখানা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

স্টলে থাকা ওয়ালটনের কর্মকর্তারা জানান, বর্তমানে প্রতিষ্ঠানটি ৩২ মডেলের ল্যাপটপ উৎপাদন ও বাজারজাত করছে। ভিন্ন ভিন্ন ফিচার ও কনফিগারেশন এসব ল্যাপটপের দাম ১৯ হাজার ৯৯০ টাকা থেকে ৭৯ হাজার ৯৫০ টাকার মধ্যে। সব মডেলের ল্যাপটপে থাকছে সর্বোচ্চ ২ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

ওয়ালটনের রয়েছে ১৩ মডেলের ডেস্কটপ পিসি। ৩ বছরের ওয়ারেন্টিসহ যেগুলোর দাম ২৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪৪ হাজার ৯৯০ টাকা। দুই মডেলের মনিটরের একটির দাম ১৩,৯৯০ টাকা। অন্যটির মূল্য ৮,৫৫০ টাকা।

Reneta

এছাড়াও ওয়ালটনের পণ্যসম্ভারে রয়েছে বিভিন্ন ধরনের গেমিং এবং সাধারণ কিবোর্ড ও মাউস এবং পেন ড্রাইভ। মূল্যের কিবোর্ডের দাম ৩৯০ টাকা থেকে ১১৯০ টাকার মধ্যে। আর মাউসের দাম ২২০ টাকা থেকে ৫৯০ টাকার মধ্যে। ১৬ জিবি পেন ড্রাইভের মূল্য ৫৫০ টাকা থেকে ৯৫০ টাকার মধ্যে। আর ৩২ জিবির মূল্য ৭৯০ থেকে ১৩৯০ টাকার মধ্যে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটনওয়ালটন কম্পিউটারওয়ালটন ল্যাপটপল্যাপটপ
শেয়ারTweetPin

সর্বশেষ

জমে উঠেছে ব্যাচেলরদের ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই!

জুলাই ৯, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় ইউএনএইচসিআর-এর শোক

জুলাই ৯, ২০২৬

সরকারি অনুদান কমিটিতে নায়িকা মুক্তি-চাঁদনীসহ যারা আছেন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT