চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যু থামিয়ে দিলো ‘ক্লান্তিহীন’ কোচকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

১৯টি জাতীয়, দুটি অলিম্পিক-সব মিলিয়ে মোট ৫৫টি দলকে কোচিং করিয়েছিলেন রুডি রুটেনডর্ফ! নিরন্তর কাজই করতেন। ফুটবল কোচিং করানো ছিল তার নেশা-পেশা, জীবন,সব। থামতে জানতেন না বলেই ফুটবল বিশ্বের তার নামই হয়ে গিয়েছিল ক্লান্তিহীন রুডি! কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মের সঙ্গে তো আর পেরে উঠা সম্ভব নয়, তাই মৃত্যুর কাছে অবশেষে হার মানলেন ৯৩ বছর বয়সী জার্মান কোচ।

যেখানে জন্মেছিলেন, রাইন নদীর পারে সেই কবলেঞ্জ শহরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুডি। শনিবার নিজের পিতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পুত্র ফাবিয়ান।

১৯৫০ সালে সুইস দল ব্লু স্টার্সের দায়িত্ব নিয়ে পথচলা শুরু রুডির। এরপর থেকে আর যেন পেছনে ফেরার সময়ই পাননি। টানা ৫৮ বছর ধরে চালিয়ে গেছেন ফুটবলারদের ‘দ্রোণাচার্যের’ পদ। কোচিং করিয়েছেন চিলি, অস্ট্রেলিয়া, চায়না, আফ্রিকা মহাদেশের একাধিক দলকে।

তার হাত ধরে সবচেয়ে বেশি বিকাশ ঘটেছিল অস্ট্রেলিয়ার । ১৯৭৮ বিশ্বকাপে উঠতে ব্যর্থ সকারুদের দায়িত্ব নিয়েছিলেন। পরে তার হাত ধরে অস্ট্রেলিয়া কেবল পরের বিশ্বকাপে সুযোগই পায়নি, উঠে যায় র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলেও (আট)।

রুডি শিষ্যদের কেবল ফুটবল শেখাতেন না, শিক্ষা দিতেন মানবিকতা সম্পর্কেও। ১৯৯৯ সালে দায়িত্ব নেন রুয়ান্ডার। আফ্রিকান দেশটিতে তখন পর্যন্ত গৃহ যুদ্ধের তাজা ক্ষত। এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের খুনোখুনি সম্পর্ক। তেমনই দুই গোত্রকে ফুটবলের মাধ্যমে সম্পর্কের বাঁধনে জড়িয়ে দিয়েছিলেন প্রবীণ এই জার্মান। ২০১৩ সালে বিবিসিকে নিজেই সেই কাহিনী বলেছেন তিনি।

ফুটবলকে ভালোবেসে কখনোই ঝুঁকি নিতে পিছুপা হননি রুডি। সেজন্য ফিফা তাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে একাধিক বিপদসংকুল আফ্রিকান দেশে। ২০০৩ সালে সবশেষ কোচিং করান সামওয়া জাতীয় দলকে। নিজের ফুটবল নিয়ে তার দর্শন ছিল অনেকটা এরকম, ‘যদি আমি একটা বালতিতেও লাথি মারি তাতেই মনঃপ্রাণ ঢেলে দেই। আর এই কারণেই আমি ঝুঁকি নিতে বড্ড ভালোবাসি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিরেক্টরস গিল্ডের লেনদেন হবে নগদে

পরবর্তী

একরাতেই ছাত্রলীগের দুই শীর্ষ নেতার অর্ধশতাধিক ফেসবুক আইডি!

পরবর্তী

একরাতেই ছাত্রলীগের দুই শীর্ষ নেতার অর্ধশতাধিক ফেসবুক আইডি!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT