চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুদণ্ডের বিধান রেখে চূড়ান্ত অনুমোদন পেল ‘সড়ক পরিবহন আইন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ সাজা ৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর খসড়া প্রস্তাবনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তবে তদন্তে হত্যা প্রমাণিত হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের সাজার বিধান রাখা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার দুপুর পৌনে একটার দিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

Banglabid

১৯৮৩ সালের অর্ডিন্যান্স থেকে নতুন খসড়ায় অনেক পরিবর্তন বা উন্নয়ন রয়েছে বলে জানান সচিব। উদাহরণস্বরূপ তিনি বলেন, ধারা ৬-এ বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স প্রদান, নবায়ন, ঠিকানা পরিবর্তনের জন্য ন্যূনতম বয়স ধরা হয়েছে ১৮ বছর। পেশাদার হলে বয়স হতে হবে ২১ বছর। অন্যদিকে কমপক্ষে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি আগের আইনে ছিল না।

১১ ধারায় চালককে পয়েন্ট বরাদ্দ বা কর্তনের বিধান রাখা হয়েছে। চালকের ভুলের কারণে পয়েন্ট কাটার ব্যবস্থা রেখে অনুমোদিত হয়েছে প্রস্তাবনাটি। প্রত্যেক চালকের লাইসেন্সের বিপরীতে ১২ পয়েন্ট বরাদ্দ থাকবে। কোনো চালক অপরাধ করলে তার পয়েন্ট কাটা যাবে।

মোট ১২ পয়েন্ট কাটা গেলে তিনি আর কোন দিন ড্রাইভিং লাইসেন্স পাবেন না।সড়ক পরিবহন আইন-মন্ত্রিসভা

Reneta

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর খসড়া প্রস্তাবনা সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়।

মৃত্যুদণ্ডসহ জেল-জরিমানার বিধান রেখে সংশোধিত খসড়া প্রস্তাবনা প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভায় তোলা হয়। ইচ্ছাকৃত দুর্ঘটনায় মানুষ হত্যা করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং আহত করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব রেখে তোলা হয় খসড়া প্রস্তাবনাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মন্ত্রিসভাসড়ক পরিবহন আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মদিনে ভক্তদের জন্য কাজলের মস্ত উপহার

পরবর্তী

মুক্তির একমাস আগেই ‘ক্যাপ্টেন খান’-এর হল বুকিং শুরু

পরবর্তী

মুক্তির একমাস আগেই 'ক্যাপ্টেন খান'-এর হল বুকিং শুরু

গাড়ির ফিটনেস-লাইসেন্স ঠিকঠাকে এক মাস সময় চেয়েছে বাস-ট্রাক মালিকরা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT