বিনোদন

মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরলেন ‘কুইন’র গিটারিস্ট ব্রিয়ান মে

কুইন'র গিটারিস্ট ব্রিয়ান মে জীবনের ঝুঁকি নিয়ে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরলেন ব্রিয়ান মে, কুইন ব্যান্ডের গিটারিস্ট, স্টেজে পারফর্ম করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘কুইন’ ব্যান্ডের গিটারিস্ট ব্রিয়ান মে জানিয়েছেন, মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি তার হার্ট অ্যাটাক হয়েছিল।

৭২ বছর বয়সী ব্রিয়ান মে জানান, এই মাসের শুরুতে হার্ট অ্যাটাক হয়েছিল তার। প্রথমে বিষয়টিকে ‘ছোট’ মনে হলেও পরে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে।

ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, স্বাস্থ্য সমস্যা হওয়ায় চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারেন তার তিনটি রক্তনালীতে ব্লক থাকায় হৃদপিণ্ডে রক্ত সরবরাহ করতে পারেনা সেগুলো। ফলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে।

ব্রিয়ান বলেন, ‘মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, মারা যাইনি। ফিরে এসেছি।’

তিনি আরও জানান, তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন। তার হৃদপিণ্ড এখন পুরোপুরি সবল।

বিষয়:কুইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…