কক্সবাজার

মুহিবুল্লাহ হত্যা: আটক দুই রোহিঙ্গার ৩ দিনের রিমান্ড

আটক দুই রোহিঙ্গা যুবক, রিমান্ডে থাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহিবুল্লাহ হত্যা মামলার দুই রোহিঙ্গা যুবককে রিমান্ডে নেওয়া হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আটক দুই রোহিঙ্গার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ শুনানি শেষে এ আদেশ দেন।

জেলা কোর্ট পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানান, শনিবার সন্ধ্যায় আটক রোহিঙ্গা মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহকে পুলিশ আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিচারক তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেসময় আটক দুই রোহিঙ্গা আদালতে উপস্থিত ছিলেন।

গত শুক্রবার দুপুর ১২টারদিকে উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের পুত্র মোহাম্মদ সেলিম প্রকাশ ওরফে লম্বা সেলিমকে এপিবিএন এবং পরের দিন বিকালে কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর পুত্র শওকত উল্লাহকে আটক করে পুলিশ।

রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।

বিষয়:কক্সবাজারের উখিয়া মুহিবুল্লাহ হত্যা রিমান্ড মঞ্জুর রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…