চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাউন্ট কার্সটেঞ্জে আটকা পড়েছেন মুসা ইব্রাহীম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৭
বাংলাদেশ
A A
এভারেস্টের চূড়ায় মুসা ইব্রাহীম

এভারেস্টের চূড়ায় মুসা ইব্রাহীম

ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিডে দুই ভারতীয় সহআরোহীকে নিয়ে আটকে পড়েছেন বাংলাদেশের পর্বোতারোহী মুসা ইব্রাহীম।শনিবার তাদের খাবার শেষ হয়ে গেছে। বৈরি আবহাওয়ার কারণে সেখানে খাবার পাঠানো যাচ্ছে না বলে জানা গেছে।

মুসা ইব্রাহীমের বোন নূর আয়েশার উদ্ধৃত করে মুসার শুভানুধ্যায়ী ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে কর্মরত মোহাম্মদ আব্দুল মান্নান তার ফেসবুক পেজে লিখেছেন: ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে মুসা ইব্রাহীম তার দলসহ অটকা পড়ে আছেন। খাবার সঙ্কটে ভুগছেন তারা।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক ওয়ালে লিখেছেন: মুসা ইব্রাহিমের সাথে যোগাযোগ হয়েছে, আমার তার দলের একজন ভারতীয় আরোহীর স্যাটেলাইটের মাধ্যমে। চারদিন হলো আটকা, খাবার শেষ। আমাদের এ্যাম্বাসী একটু আগে জানিয়েছে তিমিকাতে হেলিকপ্টার প্রস্তুত আছে, আবহাওয়া ভালো হলেই তারা তাদের আনতে যাবে, আশাকরি আজ সকালেই। আমাদের এম্বাসী এবং ইন্ডিয়ান এ্যাম্বাসী তদারকি করছে। দোয়া করবেন তাদের জন্য।

মোহাম্মদ আব্দুল মান্নান তার ফেসবুক লিখেছেন, আমি বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের কথা বলছি। তিনি কথা দিয়েছিলেন; সাত মহাদেশের সর্বোচ্চ পর্বত চূড়ায় উড়িয়ে দেবেন লাল সবুজের পতাকা। জাতিকে দেওয়া ওয়াদা পূরণ করতে গিয়ে আজ তিনি চরম বিপদগ্রস্ত। ওশেনিয়া (পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া) মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করার জন্য বাংলাদেশ ও ভারতের তিন সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মুসা ইব্রাহীম। মাউন্ট কার্সটেঞ্জ জয় করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় বেজ ক্যাম্পে অটকা পড়ে আছেন আজ তিন দিন। খাবার সঙ্কটে ভুগছে পুরো টিম।

মুসার বড় বোন নূর আয়েশার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে কথা হয়। তিনি জানান, শনিবার সকালে হেলিকপ্টারের মুসা ও তার দলকে উদ্ধার করার কথা থাকলেও আবহাওয়া অনূকুলে না থাকায় তা সম্ভব হয়নি। পরে কী ঘটতে যাচ্ছে, তাও জানা নেই তার।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছেন তিনি। দূতাবাস থেকে তাকে জানানো হয়েছে, আগামী সোমবার পাপুয়া নিউগিনির সঙ্গে তারা যোগাযোগ করবেন। ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কিনা, সেটিই আমার বড় আশঙ্কা।

Reneta

প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে এভারেস্ট জয় করেন। এরপর ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোর চূড়া জয় করেন তিনি। তার সঙ্গী ছিলেন নিয়াজ মোরশেদ পাটওয়ারী ও এমএ সাত্তার।

২০১৩ সালের ২৬ জুন ইউরোপের সর্বোচ্চ (১৮ হাজার ৫১০ ফুট) পর্বত মাউন্ট এলব্রুস, ২০১৪ সালের ২৩ জুন উত্তর আমেরিকার সর্বোচ্চ (২০ হাজার ৩২০ ফুট) পর্বত মাউন্ট ডেনালি জয় করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুসা ইব্রাহীম
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT