চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ হাজার ডলারের ফেরে আটকা মুসা ইব্রাহীম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
বাংলাদেশ
A A
মুসা ইব্রাহীম

মাউন্ট কার্সটেঞ্জে মুসা ইব্রাহীম

ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিডে আটকে পড়া বাংলাদেশি পর্বতারোহী মুসা ইব্রাহীম উদ্ধার হলেও এবার আটকা পড়েছেন ৩ হাজার ডলারের ফেরে। তাদের উদ্ধারকারী হেলিকপ্টার কোম্পানির বাড়তি অর্থ দাবি করায় আবার বিপদের মুখে পড়েছে পর্বতারোহী এই দলটি।

ফেসবুকে এক পোস্টে মুসা জানিয়েছেন, আমাদের পাসপোর্ট অবৈধভাবে বাজেয়াপ্ত করে গৃহবন্দী করে রেখেছে তিমিকার হেলিকপ্টার কোম্পানি- এশিয়াওয়ান (AsiaOne)। উদ্ধার পেয়েছি বেস ক্যাম্প থেকে, কিন্তু উদ্ধার হচ্ছি না হেলি কোম্পানির হাত থেকে। অ্যাডভেঞ্চার কিন্তু এখনও শেষ হয়নি।

ব্যাখ্যা দিয়ে মুসা ইব্রাহীম লিখেছেন, যে হেলিকপ্টার কোম্পানি (এশিয়াওয়ান) আমাদের বেস ক্যাম্প থেকে নিয়ে এসেছে, তারা আমাদের পাসপোর্ট অবৈধভাবে বাজেয়াপ্ত করে গৃহবন্দী করে রেখেছে। তাদের দাবি- তাদেরকে তিনবার তিমিকা থেকে বেস ক্যাম্প পর্যন্ত ফ্লাই করার খরচ দিতে হবে (১১ হাজার ইউএস ডলার)। কিন্তু গতকাল রোববার তারা নিজেরাই দেরি করে সকাল ১০টায় বেস ক্যাম্পের দিকে গিয়েছিল, ততোক্ষণে আবহাওয়া খারাপ হয়ে গিয়ে হেলিকপ্টার ফিরে এসেছে তিমিকায়, যা কি না পুরোটাই হেলিকপ্টার প্রতিষ্ঠানের দায়িত্ব। কারণ আমরা সকাল ৬টা থেকে প্রস্তুত ছিলাম।

সোমবার তারা সকালে আমাদের বেস ক্যাম্পের পাশের একটা জায়গা থেকে প্রথমবার গিয়ে ফিরে আসে। আমরা দেখতে পেয়েছিলাম হেলিকপ্টার, কিন্তু তারা প্রথমবার উদ্ধার না করেই ফিরে আসে। দ্বিতীয়বার আমরা পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম যেন হেলিকপ্টার দেখা মাত্রই তা উড়িয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং তা করেছি। এখন হেলিকপ্টার কোম্পানির কথা হলো, তাদেরকে পুরো তিনবারের টাকা দিতে হবে।

সবশেষে মুসা ইব্রাহীম লিখেছেন, সত্যরূপ, নন্দিতা এবং আমি – ৮ হাজার ডলার পর্যন্ত দিতে রাজি হয়েছি এবং সে মোতাবেক Franky Kowaas-এর প্রতিষ্ঠান মানােডা অ্যাডভেঞ্চারকে টাকা দেয়ার প্রক্রিয়া সত্যরূপ শুরু করেছে। ইতিমধ্যে সাড়ে চার হাজার ডলার দেয়া হয়েছে। কিন্তু হেলিকপ্টার কোম্পানি এশিয়াওয়ানের জ্যাকব-এর (+628122312558) দাবি- তাকে পুরো টাকাটা (১১ হাজার ডলার) দিতে হবে। চিন্তা করছি যে, ফিরতে পারবো তো দেশে???

ওশেনিয়া (পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া) মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করার জন্য বাংলাদেশ ও ভারতের তিন সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মুসা ইব্রাহীম। মাউন্ট কার্সটেঞ্জ জয় করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় বেজ ক্যাম্পে অটকা পড়ে যায় দলটি।

Reneta

গত শনিবার শেষ হয়ে যায় তাদের খাবার। কিন্তু আবওহাওয়া অনুকূলে না থাকায় তাদের খাবার পাঠানো সম্ভব হয়নি। এমনকি রোববার তাদের উদ্ধার অভিযান শুরু করলেও আবহাওয়ার কারণে হেলিকপ্টার ল্যান্ড করতে না পেরে তাদের না নিয়েই ফেরত আসে। পরে আবহাওয়া অনুকূলে আসলে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধার করে তিমিকা বিমানবন্দরে নিয়ে আসা হয়।

মুসা ইব্রাহীমের সঙ্গে আটকা পড়েছেন ভারতের দুই পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা। সত্যরূপের স্যাটেলাইটের মাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, পাপুয়া নিউগিনির তিমিকা এয়ারপোর্টের অনুমতি পেতে ইতোমধ্যে চার ঘণ্টা সময় নষ্ট হয়েছে। তাদের যেন দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুসা ইব্রাহীম
শেয়ারTweetPin

সর্বশেষ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

জুলাই ২১, ২০২৬

মৌসুমি বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT