যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ছয়টি মুসলিম দেশের নাগরিকদের উপর জারি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত নিষেধাজ্ঞাও আটকে দিয়েছে আদালত।
সোমবার সান ফ্রান্সিসকোর আপিল আদালত রায়টির কিছু অংশ বহাল রাখেন। হাওয়াই অঙ্গরাজ্যের একটি আদালত এর আগে এই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দিয়েছিল। ভার্জিনিয়ার একটি আপিল আদালতও নিষেধাজ্ঞাটির ওপর স্থগিতাদেশ বহাল রেখেছে।
ট্রাম্পের সংশোধিত নিষেধাজ্ঞার আওতায় ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে ওই নিষেধাজ্ঞা ৯০ দিনের জন্য জারি করা হয়েছিল।
চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন হাওয়াই ও ভার্জিনিয়ার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছিল।







