চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-সৌম্যদের বিপক্ষে খেলবেন বিপ্লব-শামীম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে প্রস্তুতির জন্য ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুশফিকুর রহিম। সে তালিকায় এবার যোগ হলেন সৌম্য সরকার। বিশ্বকাপ দলে থাকা দুই ব্যাটসম্যান বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে চট্টগ্রাম যাচ্ছেন।

সেখানে তাদের প্রতিপক্ষ তরুণদের নিয়ে গড়া দল বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি)। চার দিনের দুটি ম্যাচ শেষে ওয়ানডে সিরিজের জন্য দলটিতে যোগ দিচ্ছেন বাংলাদেশ টি-টুয়েন্টি দলের নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারি ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

এইচপি ও ‘এ’ দলের মধ্যে দুটি ৫০ ওভারের ম্যাচ হবে আগামী ২৮ ও ৩০ সেপ্টেম্বর। বিশ্বকাপের আগে তাতে সাদা বলে নিজেদের ঝালিয়ে নেবেন টি-টুয়েন্টি দলের তিন সদস্য।

এ প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, ‘মুশফিকুর রহিম খেলছেন। আমিনুল ইসলাম বিপ্লব, শামীম পাটোয়ারি- ওরা দুজন আমাদের এইচপি খেলোয়াড়। তো ওরা এইচপি টিমে জয়েন করেছে। ওদের সাথে আমাদের এমন কথা হয়েছিল। ওরা যখন জাতীয় দলে খেলবে না তখন এইচপি দলে খেলবে। সৌম্য সরকার হয়তো জয়েন করবেন। এখন পর্যন্ত চারজনই জানি। জাতীয় দলের কোনো ক্রিকেটার যদি মনে করে তার একটু অনুশীলন করা দরকার, তারা করতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরএইচপিবাংলাদেশ ‘এ’ দলবিপ্লবমুমিনুলমুরাদমুশফিকলিড স্পোর্টসশান্তশামীমসৌম্যহাই-পারফরম্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন হাজি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

জুন ৬, ২০২৬

সমালোচনার মুখে পানির বোতল নিয়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

জুন ৬, ২০২৬

বাজেটে বাড়তে পারে বড় গাড়ির কর, পরিবর্তন আসছে ইভির শুল্কনীতিতে

জুন ৬, ২০২৬

ভালুকায় খেজুর চাষের সাফল্যের পর এবার রস-গুড় উৎপাদনের উদ্যোগ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT