চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-মুমিনুলের জোড়া ফিফটিতে আলো দেখছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টস জিতে ব্যাটিং বেছে নিয়ে শুরুটা বেশ সতর্কভাবেই করেছিল বাংলাদেশ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানরা ধৈর্য হারাতে থাকেন। দলের স্কোর ১৬ হতেই দুই ওপেনারকে হারিয়ে বেশ বিপদেই পড়ে। সে ধারাবাহিকতায় অভিষিক্ত মোহাম্মদ মিঠুনও দ্রুত সাজঘরে ফেরেন। তবে চতুর্থ উইকেট জুটিতে মুমিনুল হক ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় প্রতিরোধ গড়ে তুলেছে স্বাগতিকরা। দুজনের জোড়া সেঞ্চুরিতে আলো দেখছে বাংলাদেশ।

৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৮ রান। মুমিনুল হক ৭৫ ও মুশফিকুর রহিম ৫৩ রানে ব্যাট করছেন।

এর আগে লিটন দাস ৯ ও ইমরুল কায়েস শূন্য রানে সাজঘরে ফেরেন। কোনো রান না নিয়ে আউট হন এই ম্যাচে অভিষেক হওয়া মিঠুনও।

মিরপুর টেস্টের প্রথম দিনের সকাল থেকেই উইকেট থেকে দারুণ সুবিধা আদায় করে নিচ্ছেন জিম্বাবুয়েইন পেসাররা। তাতে বেশ অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের যা আরও বাড়িয়ে দিয়েছেন ইমরুল কায়েস। ইনিংসের ষষ্ঠ ওভারে কাইল জার্ভিসের দারুণ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ইমরুল। ১৬ বল মোকাবেলা করলেও নামের পাশে কোনো রান যোগ করতে পারেননি এই ওপেনার।

দলীয় ১৩ রানে ইমরুল ফেরার স্কোরবোর্ড কুড়ির ঘর ছোঁয়ার আগেই ফেরেন লিটন। জার্ভিসের বলেই মাভুতার হাতে ক্যাচ দেন তিনি। ৩৫ বল খেলে ৯ রান করেন উইকেটকিপার এই ব্যাটসম্যান।

বাংলাদেশের চাপের বোঝা তিনগুণ বাড়িয়েছেন অভিষিক্ত মোহাম্মদ মিঠুন। দলীয় ২৬ রানের মাথায় ডোনাল্ড তিরিপানোরি বলে দ্বিতীয় স্লিপে ব্রেন্ডন টেলরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সাদা পোশাকের অভিষেকে কোনো রান করতে পারেননি তিনি।

ব্যাটিং ব্যর্থতায় টেস্ট হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মন্থর উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ভরাডুবির মূলে ছিল উইকেটের সঙ্গে মানানসই শট খেলতে না পারা। ঢাকা টেস্টের শুরুতেও তেমন আশঙ্কা উকি দিচ্ছে।

আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ, ১৫১ রানে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যারিস্টার মইনুলকে ঢাকায় এনে কেন চিকিৎসা নয়: হাইকোর্ট

পরবর্তী

মাশরাফী-সাকিব হয়তো জনপ্রিয়তার স্বার্থে এমনটা বলেছে: কাদের

পরবর্তী

মাশরাফী-সাকিব হয়তো জনপ্রিয়তার স্বার্থে এমনটা বলেছে: কাদের

নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় ঐক্যফ্রন্ট

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT