চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী-সাকিব হয়তো জনপ্রিয়তার স্বার্থে এমনটা বলেছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছে মাশরাফী-সাকিব দু’জনই নিজ থেকে নৌকায় মনোনয়ন চাইছে। আর তারা বলেছেন: আওয়ামী লীগ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কোনটি সঠিক?

এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: তারা এমনটা বলতেই পারেন। সাকিব-মাশরাফী অনেক আগে থেকেই নির্বাচন করার ইচ্ছে জানিয়েছিল। এটা মনে রাখতে হবে, তারা শুধু আওয়ামী লীগের নয় জাতীয়ভাবে জনপ্রিয়।

রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন: মাশরাফী এবং সাকিব দু’জনই আমার সঙ্গে গতকাল (শনিবার) মোবাইলে কথা বলেছে। আমি তাদের একটা পরিকল্পনা দিয়েছি।

এরপর সাকিব গণভবনে গিয়ে দেখা করেছে। আমাদের নেত্রী তার সঙ্গে কথা বলেছেন। নেত্রী তাকে জাতীয় স্বার্থে আপাতত ক্রিকেটে থাকার পরামর্শ দিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী তাকে বলেছেন: সামনে বিশ্বকাপ, ক্রিকেটই তোমাকে দরকার৷ সে বাংলাদেশের স্বার্থে রাজনীতি থেকে বিরত থাকবে বলেন কাদের।

মাশরাফীর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন: মাশরাফী আগ থেকেই নির্বাচন করতে চাচ্ছে। এ বিষয়ে সে আমারও সময় চেয়েছে। তারা দু’জনই জাতীয়ভাবে জনপ্রিয়।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে এখন ধানমন্ডির পথে রয়েছেন মাশরাফী। কিছুক্ষণে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীক চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

সামনে বিশ্বকাপে সাকিব থাকলেও যদি নির্বাচন-জনপ্রতিনিধি এসব কারণে খেলতে না পরে, তাহলে দেশের ক্রিকেটে কি ক্ষতি হবে না? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন: সাকিব তো থাকছে। আমাদের ক্রিকেটে এখন গ্যালাক্সি অব ট্যালেন্ট, অনেক তারকা।

কিছুদিন আগে মাশরাফি, সাকিব ইনজুরির জন্য খেলতে পারেনি, তাই বলে কী আমরা জিততে পারিনি? তাছাড়া, মাশরাফীকে নড়াইলবাসী দীর্ঘ দিন থেকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাইছে।

ওবায়দুল কাদের বলেন: আমাদের নেত্রী সাকিবকে ছেড়ে দিয়ে আবারও প্রমাণ করেছেন দলের থেকে দেশ বড়।

ট্যাগ: মাশরাফী-সাকিবসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিক-মুমিনুলের জোড়া ফিফটিতে আলো দেখছে বাংলাদেশ

পরবর্তী

নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় ঐক্যফ্রন্ট

পরবর্তী

নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় ঐক্যফ্রন্ট

মির্জা আব্বাসের মামলা বাতিলের আবেদন খারিজ

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT