চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-মিরাজ ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করা মুশফিক, অপরাজিত ফিফটি আর ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দুর্দান্ত অলরাউন্ড ফারফর্ম করা মিরাজ আইসিসি র‌্যাঙ্কিংয়ে নিজেদের পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন।

মুশফিকুর রহিম টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ২০-এ ঢুকেছেন প্রথমবার, যা তার ক্যারিয়ার সেরা উন্নতি। মেহেদী হাসান মিরাজ সাদা পোশাকের বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পা রেখেছেন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে মুশফিক খেলেছিলেন অপরাজিত ২১৮ রানের ইনিংস। যেটি টেস্টে বাংলাদেশিদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ইনিংসটি মিডলঅর্ডার ভরসাকে র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বর অবস্থানে টেনে এনেছে।

টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ২৫-এ আছেন সাকিব ও ৩১তম অবস্থানে তামিম ইকবাল। শেষ সিরিজে দুজনেই সাদা পোশাকে নামতে পারেননি চোটের কারণে। মিরপুরে দেড়শ পেরোনো ইনিংস খেলা মুমিনুল আছেন ৩৫ নম্বরে। উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের, আছেন ৫৭তম অবস্থানে।

মিরাজ দুই ইনিংসে অপরাজিত ছিলেন, যার একটিতে ছিল ফিফটি। তবে ব্যাটের চেয়ে বোলিংয়েই র‌্যাঙ্কিং উন্নতি চোখে পড়ার মতো তার। মিরপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ২৮তম অবস্থানে এসেছেন এ অফস্পিন-অলরাউন্ডার। যেটি তার ক্যারিয়ার সেরা।

বাঁহাতি তাইজুল ইসলাম সিরিজে ১৮ উইকেট নিয়ে মিরাজের আগের ধাপে ২৭ নম্বরে আছেন। সাকিব আছেন ২১-এ। মোস্তাফিজের অবস্থান ৫২তে।

Reneta

আঙুলের চোটে জিম্বাবুয়ে সিরিজে খেলতে না পারা সাকিব আল হাসান শীর্ষ ধরে রেখেও আছেন আলোচনায়। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষত আছে টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়কের। তবে ভারতের রবীন্দ্র জাদেজা ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিন পয়েন্ট দূরে থেকে।

দল হিসেবে টেস্ট দলগুলোর মধ্যে ৯-এ আছে ৬১ পয়েন্ট অর্জন করা বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজে একটি টেস্ট হেরে ৬ রেটিং পয়েন্ট খুইয়েছে টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট র‌্যাঙ্কিংমিরাজমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT