স্থানীয় একজন করে ক্রিকেটারকে সরাসরি দলে নেয়ার সুযোগ রাখা হয়েছিল। প্লেয়ার্স ড্রাফটের আগে শীর্ষ ক্যাটাগরি (এ) থেকে অনেক দলই নিয়েছে পছন্দের খেলোয়াড়কে।
ডিরেক্ট সাইনিংয়ে মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনা। বাংলাদেশ দলের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে চুক্তি করেছে ঢাকা।
সাকিব আল হাসান বরিশালে, মোস্তাফিজুর রহমানকে কুমিল্লা, তাসকিন আহমদেকে নিয়েছে সিলেট। ক্যাটাগরি ‘বি’ থেকে নাসুম আহমেদকে সরাসরি দলে নেয় চট্টগ্রাম।
মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবাল ড্রাফট থেকে দলভুক্ত হবেন। হোটেল রেডিসনে দুপুর ১২টায় শুরু হবে আনুষ্ঠানিকতা। পুরো কার্যক্রম সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও লাইভ করা হবে প্লেয়ার্স ড্রাফট।








