চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের ধারাবাহিকতার পেছনেও মাশরাফির হাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বিকেএসপি থেকে: মাশরাফি বিন মর্তুজার অনুরোধে প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহিম। পরপর দুই ম্যাচেই জয় পেয়েছে তার দল। ব্যাট হাতে দু’ম্যাচেই নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা অধিনায়ক মুশফিকই। ধারাবাহিক সাফল্যের পর তিনি জানালেন, মাশরাফির অনুপ্রেরণাতেই সেরাটা দিয়ে যাচ্ছেন তিনি।

মুশফিক প্রথম ম্যাচে ৭৫ রানের অপরাজিত ইনিংসের পর সোমবার খেলেছেন ১৩৪ রানের দুর্দান্ত আরেকটি ইনিংস। ধারাবাহিক এই পারফর্মের নেপথ্যে আছে অদৃশ্য একটা কারণও। সেটি মাশরাফি বিন মর্তুজা। মুশফিকের কাছে মাশরাফির সঙ্গে খেলতে পারাটাই অনেক বড় তৃপ্তির।

বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৬৮ রানের জয়ের পর মুশফিক বলেন, ‘সে (মাশরাফি) আমাকে অনুরোধ করেছিল অধিনায়কত্ব নিতে। সে একটু মানসিকভাবে বিশ্রাম নিতে চেয়েছিল। তাই আমাকে দায়িত্ব দিয়েছে। আর তার মত মানুষ যখন কাউকে দায়িত্ব দেয়, সেরাটা এমনিতেই বেরিয়ে আসে। আমার দিক থেকে বলবো, শতভাগের বেশি নিজের ভেতর থেকেই আসে। সেখানে মাশরাফি ভাই কাউকে দায়িত্ব দিলে সে দলের জন্য তো ২০০ ভাগ দিতে চাইবেই। চেষ্টা থাকবে সামনের ম্যাচগুলো যেন আরও ভালো করি।’

মাশরাফির দেয়া দায়িত্বটা যে শতভাগের বেশি দিয়ে সামলাচ্ছেন মুশফিক, সেটি মাঠেই প্রমাণ করেছেন। টানা দুই ম্যাচে বিপর্যয়ের মুখে এমন ব্যাটিং তারই নজির।

মাশরাফি মাঠে থাকা মানেই খেলোয়াড়দের জন্য বাড়তি উৎসাহ। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকের কাছেও তাই। রূপগঞ্জের কর্মকর্তারা মাশরাফিকেই অধিনায়ক নির্বাচন করলেও মুশফিককে দিয়েই অধিনায়কত্ব করাচ্ছেন মাশরাফি।

ক্লাব ক্রিকেটে একসঙ্গে খেলতে পেরে তৃপ্ত মুশফিক বললেন, ‘এটা তো অবশ্যই তৃপ্তিদায়ক। আগেও বলেছি, এবারই প্রথম তার সঙ্গে এক ক্লাবে খেলছি। অন্যরকম ভালোলাগা কাজ করছে।’

Reneta

আর দুটি ম্যাচ খেলেই মুশফিক-মাশরাফিরা চলে যাবেন ইংল্যান্ডে জাতীয় দলের ক্যাম্পে। তখন দল বিপদে পড়বে কিনা এমন প্রশ্নে মুশফিক বলেন, ‘অন্যান্য টিমেও জাতীয় দলের ক্রিকেটার রয়েছে। সব টিমই মিস করবে। তার আগে যতটা ম্যাচ খেলব, দলকে যেন ভাল অবস্থানে দিয়ে যেতে পারি সে চেষ্টাই করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগমাশরাফি-মুশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য বাজেট বনাম জনস্বাস্থ্যের বাস্তবতা: অসুস্থ ব্যবস্থার আর্থিক প্রতিচ্ছবি

জুলাই ১৬, ২০২৬

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT