আন্তর্জাতিক

মুম্বাই বোমা হামলায় ১২ জন দোষী সাব্যস্ত

মুম্বাই বোমা হামলায় ১২ জন দোষী সাব্যস্ত

২০০৬ সালে যাত্রিবাহী ট্রেনে বোমা হামলার ঘটনায় ভারতের পশ্চিমের মুম্বাই শহরের একটি আদালত জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ষড়যন্ত্র এবং হত্যার দায়ে অভিযু্ক্ত ১২ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। অভিযুক্ত অপর একজনকে খালাস দেয়া হয়েছে। দোষী ব্যক্তিরা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দন্ডিত হবেন।

২০০৬ সালের জুলাই মাসের ১১ তারিখে পরপর কয়েকটি বোমা হামলায় কমপক্ষে ১৮৯ জন মারা যায় এবং ৮০০ এরও বেশি মানুষ আহত হয়।

ওইদিন বিকেলে ব্যস্ত সময়ে মাত্র এগারো মিনিটের ব্যবধানে সাতটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিলো। মাতুঙ্গা, খার, মহিম, জগেশ্মরি, বরিভালি এবং মিরা রোডে বিশেষত চলমান ট্রেন এবং ট্রেন স্টেশনে এই হামলা চালানো হয়েছিলো।

এই হামলার জন্য ভারতের পক্ষে থেকে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করা হয়েছিলো। তবে পাকিস্তানের জড়িত থাকার কোন প্রমাণ ভারত দেখাতে পারেনি উল্লেখ করে পাকিস্তান এই অভিযোগ বরাবরই প্রত্যাখান করে আসছে।

মামলার প্রসেকিউটররা বলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর পরিকল্পনায় এই হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠি লস্কর-ই-তৈয়বা। তাদের সহযোগী হিসেবে ছিলো ভারতে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় গ্রুপ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট।

মুম্বাই শহরতলীর এই ট্রেন যোগাযোগ ব্যবস্থাটি পৃথীবির ব্যস্ততম ট্রেন যোগাযোগ। এই ট্রেনে প্রতিদিন দশ লাখেরও বেশি যাত্রী প্রতিদিন যাতায়াত করে।

বিষয়:মুম্বাই-বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…