বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন আনুশকা শর্মা, আর তা ইতোমধ্যেই অনেকেরই জানা হয়ে গেছে। অন্যায় দেখলে যে তিনি কখনই প্রশ্রয় দেন না তা আরো একবার প্রমাণ দিলেন বলিউডের এই জনপ্রিয় নায়িকা।
আর সম্প্রতি আনুশকা আবারও তার বহিঃপ্রকাশ ঘটালেন মুম্বাইয়ের রাস্তায়। যখন তিনি দেখলেন, এক ব্যক্তি গাড়ি থেকে রাস্তায় প্লাস্টিক ফেলছেন। এতেই ক্ষেপে উঠেন এই নায়িকা।
বিরাট আনুশকা তাদের গাড়িতে থাকা অবস্থায় দেখতে পান পাশের গাড়ীতে থাকা ব্যক্তি রাস্তায় প্লাস্টিক ফেলছেন। তখনই নিজেদের গাড়ি থামিয়ে পাশের গাড়ীর যাত্রীকে আনুশকা জিজ্ঞেস করেন, ‘কেন আপনি এটা রাস্তায় ফেললেন?’ দুবার প্রশ্ন করার পরেও সদুত্তর না পেয়ে তাকে বলেন, ‘রাস্তায় কেন ময়লা ফেলবেন? এর জন্য তো ডাস্টবিন রয়েছে। সেখানে ফেলবেন।’
আর পুরো ঘটনাটি পাশ থেকে বসে ভিডিও করেছেন আনুশকার স্বামী বিরাট কোহলি। সেটি তিনি তার ইনস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করেন। ক্যাপশনে লিখেন, ‘ দেখুন, এরা রাস্তায় নোংরা ফেলছেন…। ব্র্যান্ডেড গাড়িতে চলাফেরা করছেন, অথচ বুদ্ধি রয়েছে হাঁটুতে। এরা আমাদের দেশকে কি পরিষ্কার রাখবে?… আপনিও যদি এমন কিছু দেখেন একইভাবে প্রতিবাদ করুন এবং সচেতনতা ছড়িয়ে দিন।’
ভিডিওটি সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে পরার পর থেকেই আনুশকা যেমন নানা প্রসংশায় প্রসংশিত হয়েছে ঠিক তেমনি অনেকেই তার এই কার্যক্রমকে সমর্থন করেছে।








