চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল ভরসা দিচ্ছেন…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ঘাসে ঢাকা বাউন্সি পিচ। ছোবল দেয়া পেস আক্রমণ। বাংলাদেশের ব্যাটিং হুড়মুড় করে ভেঙে পড়া! একসময় এমনই ছিল অবস্থা। সেই জুজু কেটে যেতে শুরু করেছে। বাউন্সি পিচেও সাম্প্রতিক সময়ে ভাল করার নজির আছে বদলে যাওয়া বাংলাদেশের। তবে খেলাটা যখন সাউথ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে, তখন খানিকটা অতীত ফিরে আসাও অস্বাভাবিক নয়। মুমিনুল হক সেটা মাথায় রেখেই ভরসা দিচ্ছেন। বলছেন, শর্ট বলের চ্যালেঞ্জ নিয়ে দুর্ভাবনার কিছু নেই।

সাউথ আফ্রিকা মিশনের প্রথম দিনে বেশ খানিকটা সফল বাংলাদেশের ব্যাটসম্যানরা। স্বাগতিকদের আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতিতে তিনশ পেরোনো স্কোর গড়ে ইনিংস ঘোষণা করা গেছে। সৌম্য রান পেয়েছেন। মুশফিক-সাব্বিরের আগেই ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল নিজেও। এরপরই সতীর্থদের সামর্থ্য নিয়ে অগাধ আস্থার কথা ঝরল তার কণ্ঠে। প্রোটিয়া পেসারদের শর্ট বল সামলাতে আত্মবিশ্বাস আর প্রত্যয়ের কমতি থাকল না তাতে।

বেনোনির উইলোমুর পার্কে ঝলমলে অর্ধশতকের পর বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল শর্ট বল জুজু নিয়ে বললেন, ‘যদি মনে করেন শর্ট বলে চ্যালেঞ্জ হতে যাচ্ছে, তাহলে চ্যালেঞ্জ। আর মনে না করলে চ্যালেঞ্জ হবে না। এটা কন্ডিশনের ওপর নির্ভর করছে, কেমন হবে। আমার কাছে মনে হয়, দলের সবাই শর্ট বল সামলাতে পারে। কেউ একটু ভালো খেলে, কেউ দেখেশুনে ছাড়তে পারে।’

সতীর্থদের জন্য আত্মবিশ্বাস ছড়ানো কথা বলার পাশাপাশি নিজের প্রত্যয়ে বলীয়ান থাকার কথাও মনে করিয়ে দিলেন মুমিনুল। তবে ফিফটির ইনিংসটাকে আরেকটু বড় করতে না পারার আক্ষেপ সঙ্গী হচ্ছে তার, ‘দ্বিতীয় নতুন বলটা খেলার ইচ্ছে ছিল। সেটা করতে পারলে ভাল হত। ইনিংস বড় হত। তবে আমার মনে হয়, এই কন্ডিশনে ব্যাটসম্যানরা সবাই ভাল ব্যাটিং করেছে। সবাই মানিয়ে নিতে পেরেছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

চ্যানেল আইয়ের চিরশুভাকাঙ্খী ছিলেন মুস্তাফা মনোয়ার: শাইখ সিরাজ

জুন ২৯, ২০২৬

বিশ্বকাপে ব্যতিক্রমী আয়োজনে অভিভূত বিশিষ্টজনেরা

জুন ২৯, ২০২৬

জার্মানি যাদের নিয়ে নামতে পারে প্যারাগুয়ে পরীক্ষায়

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT