নথ কোরিয়ার ওপর আবারো নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নর্থ কোরিয়ার ব্যাংকসহ আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্টকে মানসিক বিকারগ্রস্ত বলেছেন নর্থ কোরিয় নেতা কিম জং উন। এর আগে নির্বাহী আদেশে বলা হয় পরমাণু কর্মসূচির কারণেই পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে ওই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, নর্থ কোরিয়ার মানুষবিধ্বংসী অস্ত্র তৈরির চেষ্টায় অর্থ যোগানদাতা সব উৎস বন্ধের পদক্ষেপ নেয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় বস্ত্র, মৎস্য, তথ্যপ্রযুক্তি ও উৎপাদন শিল্পও রয়েছে।
একই সাথে চীনের যেসব ব্যাংক নর্থ কোরিয়ার বাণিজ্যিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে তাদেরকে লেনদেন বন্ধ করতে বেইজিংয়ের কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।








